ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

তারেক রহমানের পক্ষে সারিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মেজর হাফিজের

তারেক রহমানের পক্ষে সারিয়ার পরিবারের সঙ্গে সাক্ষাৎ মেজর হাফিজের
×

নিহতদের জন্য দোয়া ও মোনাজাত করেন বিএনপির নেতাকর্মীরা। ছবি- সমকাল

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫ | ১৯:২০

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহত সারিয়া আকতারের পরিবারের সদস্যদের সঙ্গে সোমবার দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। 

তিনি বলেন, বিমান বাহিনীর উড়োজাহাজ স্কুলের উপর বিধ্বস্তের ঘটনা বিশ্বে এই প্রথম। পুরনো বিমান পরিচালনা বন্ধে আমরা বিমান বাহিনীকে অনুরোধ জানাবো।

এসময় নিহতদের জন্য দোয়া, মোনাজাত ও তাদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মোস্তাফা জামান, মহানগর উত্তরের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, তুরাগ থানার সভাপতি হারুনর রশীদ খোকা, নিহত সারিয়া আক্তারের বাবা তুরাগ থানার যুগ্ম আহ্বায়ক রফিক মোল্লা প্রমুখ। 

আরও পড়ুন

×