ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

যুব মুসলিম লীগের কমিটি ঘোষণা

যুব মুসলিম লীগের কমিটি ঘোষণা
×

ছবি-সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫ | ০২:৪১

বাংলাদেশ মুসলিম লীগের সহযোগী সংগঠন বাংলাদেশ যুব মুসলিম লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। মানবাধিকার কর্মী মোহাম্মদ আলী জিন্নাহ মানিককে সভাপতি, শফিকুল ইসলাম জাবেদকে সাধারণ সম্পাদক ও মুফতি ছরোয়ার বিন কাসেমকে সিনিয়র সহ সভাপতি করে ৪৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। 

গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে নবগঠিত বাংলাদেশ যুব মুসলিম লীগ কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে মুসলিম লীগ সভাপতি অ্যাডভোকেট মহসীন রশিদ ও প্রধান বক্তা হিসেবে দলীয় মহাসচিব কাজী আবুল খায়ের উপস্থিত ছিলেন। 
এতে বক্তব্য রাখেন এফডিপি সভাপতি ড. এ.আর খান, দলীয় স্থায়ী কমিটির সদস্য সৈয়দ আব্দুল হান্নান নূর, ইঞ্জিনিয়ার গিয়াস উদ্দিন চৌধুরী ও শেখ এ সবুর, কেন্দ্রীয় নেতা রুবেল বিন গাফ্ফার, মাকসুদুর রহমান, মাহবুবুর রহমান ভূঁইয়া, মামুনুর রশীদ, ক্যাপ্টেন আনিসুর রহমান মাস্টার, মুঞ্জুরুল ইসলাম, রায়হান খান প্রমুখ।

মুসলিম লীগ সভাপতি অ্যাড. মহসীন রশিদ যুব মুসলিম লীগ কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে দিয়ে বলেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থান প্রমাণ করেছে, যুবকরাই দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ন্ত্রণ করবে। তিনি রাষ্ট্র পরিচালনার জন্য যুবকদের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানান। 

প্রধান বক্তার বক্তব্যে মুসলিম লীগ মহাসচিব কাজী আবুল খায়ের নতুন বাংলাদেশ বিনির্মাণে মুসলিম জাতীয়তাবাদের রাজনৈতিক দর্শন ঘরে ঘরে পৌঁছে দিয়ে মুসলিম জাতিসত্তার পুনর্জাগরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য যুবনেতাদের আহ্বান জানান।

আরও পড়ুন

×