ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃপ্ত শপথ নেওয়ার আহ্বান হেফাজতে ইসলামের
ফাইল ছবি
হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫ | ০৫:০৬
বিজয় দিবসে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী ফ্যাসিবাদ ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ের দৃপ্ত শপথ নেওয়ার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম।
গতকাল মঙ্গলবার সংগঠনের আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব সাজেদুর রহমান বিবৃতিতে এ আহ্বান জানান।
বিবৃতিতে তারা আরও বলেন, ভৌগোলিকভাবে স্বাধীন হলেও দিল্লির আধিপত্যবাদ প্রতিনিয়ত ক্ষতবিক্ষত করে যাচ্ছে। সীমান্তে নাগরিকদের নির্বিচারে গুলি করে মারা হচ্ছে। অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত করে কৃষিজমি ও কৃষকদের জীবন বিপন্ন করে রাখা হয়েছে। সর্বশেষ শরিফ ওসমান হাদিকে গুলি করে বাংলাদেশের জুলাই বিপ্লবীদের স্তব্ধ করে দেওয়ার ষড়যন্ত্রও তারা দেখেছেন। এমনকি একাত্তরের বিজয়কেও তাদের বিজয় বলে ছিনিয়ে নিতে চায় দিল্লি।
হেফাজত নেতারা বলেন, স্বাধীনতা-সার্বভৌমত্ববিরোধী একটি চক্র দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত। এই ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে তারা অঙ্গীকারবদ্ধ। বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে সব জুলাইযোদ্ধাকে সব সময় ঐক্যবদ্ধ থাকতে হবে।
- বিষয় :
- হেফাজতে ইসলাম
