ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

ঢাকা-১৫ আসন

জামায়াতের আমির শফিকুর রহমানকে বিজয়ী ঘোষণা

জামায়াতের আমির শফিকুর রহমানকে বিজয়ী ঘোষণা
×

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬ | ০৮:৪২

ঢাকা-১৫ আসনে জয় পেয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে এ আসনে ৮৫ হাজার ১৩১ ভোট পেয়েছেন তিনি।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের শফিকুল ইসলাম খান মিল্টন পেয়েছেন ৬৩ হাজার ৫১৭ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থির চেয়ে ২১ হাজার ৬১৪ ভোট বেশি পেয়েছেন তিনি।

বৃহস্পিতবার সন্ধ্যার পর থেকে জামায়াতের পক্ষ থেকে ঢাকা-১৫ আসনের নির্বাচন ফলাফল নিয়ে কারসাজির অভিযোগ করা হয়। ঢাকার অন্যান্য আসনের ফলাফল নির্বাচন কমিশনে আসলেও দীর্ঘ সময় আটকে ছিল এ আসনের ফল ঘোষণা। এই আসনে মোট পড়েছে ৪৪ শতাংশ। 

কাফরুল ও মিরপুরের আংশিক এলাকা নিয়ে গঠিত এ আসনে প্রার্থী ছিলেন ছয়জন।

এ আসনের মোট ভোটার তিন লাখ ৫১ হাজার ৭১৮ জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৭৯ হাজার ৬১৬ জন এবং নারী ১ লাখ ৭২ হাজার ৯৮ জন। চারজন হিজড়া ভোটার রয়েছে।

আরও পড়ুন

×