জাতীয়তাবাদী আইসিটি ফোরামের প্রথম কমিটি অনুমোদন
৯০ দিনের মধ্যে গঠনতন্ত্র প্রণয়নের নির্দেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৫:২৯ | আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২৬ | ১৭:২০
টেলিযোগাযোগ ও তথ্য-যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) খাতে উদ্যোক্তা ও কর্মরত জাতীয়তাবাদী ব্যক্তিবর্গের উদ্যোগে ‘জাতীয়তাবাদী আইসিটি ফোরাম’ (Nationalist ICT Forum)-এর প্রথম কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত কয়েকটি সভার সিদ্ধান্তের ভিত্তিতে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট একটি কমিটির সুপারিশ অনুযায়ী এই কমিটি চূড়ান্ত করা হয়।
রোববার প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, নবগঠিত কমিটিকে ৯০ দিনের মধ্যে একটি গঠনতন্ত্র প্রণয়ন করে সংগঠনটিকে স্থায়ী সাংগঠনিক প্রতিষ্ঠানে রূপান্তরের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। গঠনতন্ত্র প্রণয়ন ও চূড়ান্ত সাংগঠনিক কাঠামো তৈরির আগ পর্যন্ত সংগঠনের প্রয়োজনে কমিটির সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে নতুন সদস্যদের যথোপযুক্ত পদে অন্তর্ভুক্ত করা যাবে।
কমিটির প্রধান উপদেষ্টা করা হয়েছে এ কে এম ওয়াহিদুজ্জামানকে। উপদেষ্টা হিসেবে রয়েছেন ড. মারুফ মল্লিক, প্রফেসর শাহ জে মিয়া, আব্বাস ফারুক, ফয়সাল আলিম, প্রফেসর এ এন কে জামান, প্রফেসর কামরুদ্দিন নূর, ড. আতিকুর রহমান ও প্রকৌশলী মিজানুর রহমান।
প্রকৌশলী রাফেল কবিরকে সভাপতি এবং রূপম রাজ্জাক, মো. সামিউল ইসলাম ও ইমতিয়াজ মির্জাকে সহ-সভাপতি করা হয়েছে। সাধারণ সম্পাদক করা হয়েছে রওশন কামাল জেমসকে। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মামুন অর রশিদ, হাসিবুর রশিদ, রোকনুজ্জামান রনি ও সজিব বড়ুয়া।
এ ছাড়া ফেরদৌস আলম ইপনকে সাংগঠনিক সম্পাদক, মহিউদ্দিন আহমেদ সৈকতকে প্রচার ও প্রকাশনা সম্পাদক, প্রকৌশলী মো. জুয়েলকে দপ্তর সম্পাদক, নিশাত আনজুমকে গবেষণা সম্পাদক এবং নাউইদ হোসেনকে অর্থ সম্পাদক করা হয়েছে।
অন্যান্য পদে রয়েছেন— সাইমুম রেজা তালুকদার (আইন বিষয়ক সম্পাদক), নাজিবা ওয়াজিহা মাহবুব (নারী বিষয়ক সম্পাদক), শামীম আজাদ (সাংস্কৃতিক সম্পাদক), জুবায়ের রিয়েল (আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক), মো. ইলিয়াস মোস্তফা (আইটি ও টেকনোলজি সম্পাদক), তাপিত হাসান চৌধুরী (প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক) ও মো. আল-মামুন (সমাজকল্যাণ সম্পাদক)।
এছাড়া বিভিন্ন পর্যায়ে একাধিক সদস্যকে কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে সংগঠনের কার্যক্রম শক্তিশালী করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করা হয়েছে।
- বিষয় :
- জাতীয়তাবাদী আইসিটি ফোরাম
- কমিটি
- বিএনপি
