ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাজধানীতে এনডিএমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

রাজধানীতে এনডিএমের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
×

ছবি-সংগৃহীত

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৬ | ১৮:১৫

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের (এনডিএম) উদ্যোগে ইফতার মাহফিল রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। 

জাতীয়তাবাদী গণতান্ত্রিক ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মো. মাসুদ রানা জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিএম-এর উচ্চ পরিষদ সদস্য হুমায়ুন পারভেজ খান। 

এছাড়াও উপস্থিত ছিলেন এনডিএমের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার শাহেদুল আজম, দপ্তর সম্পাদক সাকিব আহমেদ এবং এনডিএম চেয়ারম্যানের উপদেষ্টা মো. ফজলে এলাহি তুষার। 

প্রধান অতিথির বক্তব্যে ববি হাজ্জাজ ঐতিহাসিক ‘জুলাই আন্দোলনে’ এনডিএম এবং এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বীরত্বপূর্ণ ভূমিকা ও ত্যাগের কথা অত্যন্ত গুরুত্বের সাথে তুলে ধরেন। 

তিনি বলেন, “জুলাই আন্দোলনে আমাদের নেতা-কর্মীরা রাজপথে যে সাহসিকতা দেখিয়েছে, তা দেশের ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে।”

পাশাপাশি তিনি আন্দোলনের সকল মিত্র রাজনৈতিক দলের নেতা-কর্মীদের অবদান ও ত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

সভাপতির বক্তব্যে মো: মাসুদ রানা জুয়েল বলেন, ছাত্র আন্দোলন-এনডিএম আগামীতে একটি সুন্দর ও সুশৃঙ্খল সমাজ বিনির্মাণে অগ্রণী ভূমিকা পালন করবে। 

বক্তারা মাহে রমজানের ফজিলত ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন এবং শৃঙ্খলা ও শান্তি বজায় রেখে একে অপরের পরিপূরক হয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। 

অনুষ্ঠানে এনডিএম ও ছাত্র আন্দোলনের বিভিন্ন জেলা, উপজেলা, শিক্ষা প্রতিষ্ঠান ও বিভিন্ন বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দসহ ঢাকা মহানগর ও থানার বিপুল সংখ্যক নেতা-কর্মী অংশ নেন। 

এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ, ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠনের প্রতিনিধি, কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে ইফতার মাহফিলটি এক মিলনমেলায় পরিণত হয়। পুরো অনুষ্ঠানটি অত্যন্ত স্বতঃস্ফূর্ত ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।

আরও পড়ুন

×