ঢাকা শুক্রবার, ০৫ জুন ২০২৬

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত

ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনের পরিবেশ নষ্টের অপচেষ্টা চালাচ্ছে: জামায়াত
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৬ | ০৩:০০

চট্টগ্রামের সিটি কলেজে ইসলামী ছাত্রশিবির কর্মীকে কুপিয়ে গোড়ালি প্রায় বিচ্ছিন্নের ঘটনায় ছাত্রদলকে দায়ী করেছে জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার রাতে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বিবৃতিতে বলেছেন, এ ঘটনা প্রমাণ করে ছাত্রদলের সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে শিক্ষাঙ্গনের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করার অপচেষ্টা চালাচ্ছে।

হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গোলাম পরওয়ার বলেছেন, বহিরাগতসহ ছাত্রদল নামধারী সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা দিয়ে পৈশাচিক ও বর্বরোচিত হামলা চালিয়ে ছাত্রশিবিরের কয়েকজন নেতাকর্মীকে মারাত্মকভাবে আহত করেছে। ছাত্রদলের সন্ত্রাসীরা শিক্ষাঙ্গনে যে বর্বরতা ও সহিংসতা চালালো, তা অত্যন্ত ন্যক্কারজনক ও উদ্বেগজনক।

বিবৃতিতে বলা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠান কখনোই সহিংসতা ও সন্ত্রাসের জায়গা হতে পারে না। মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু তার প্রকাশ কখনোই অস্ত্রের ভাষায় হতে পারে না। এ ধরনের জঘন্য কর্মকাণ্ড জাতির ভবিষ্যৎ প্রজন্মকে হুমকির মুখে ঠেলে দিবে। 

ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্ত এবং সন্ত্রাসীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করে আহতদের চিকিৎসা এবং শিক্ষাঙ্গনে শান্তি, নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিতের আহ্বান জানিয়েছেন জামায়াত সেক্রেটার জেনারেল।

আরও পড়ুন

×