ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

বিরোধী দলের নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ

বিরোধী দলের নেতার সঙ্গে আইপিইউ মহাসচিবের সাক্ষাৎ
×

ছবি: সংগৃহীত

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০০:২৪ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ০০:২৪

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে দেখা করেছেন বাংলাদেশ সফরে আসা ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) মহাসচিব আন্দা ফিলিপ।

সোমবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার কার্যালয়ে তাদের বৈঠক হয়।

জামায়াতের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংসদকে আরও কার্যকর করে তোলা, সব গুরুত্বপূর্ণ আলোচনা ও সংলাপের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে আলোচনা হয়েছে। সংসদীয় গণতন্ত্র শক্তিশালীকরণে বিরোধী দলের ভূমিকা এবং সংসদে সরকারি ও বিরোধী দলের মধ্যে সমতাভিত্তিক অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরা হয়।

বৈঠকে জামায়াত এমপি ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি, আইপিইউ এর প্রোগ্রাম অফিসার রবার্তো রডরিগুয়েজ ভ্যালেন্সিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×