ইতিহাসভিত্তিক ১০ স্থাপনা নিয়ে আ'লীগের সম্মেলনে সিআরআই
সম্মেলনস্থলে তৈরি হচ্ছে স্থাপনা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:০৬
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলনে ইতিহাসভিত্তিক ১০টি স্থাপনা নিয়ে উপস্থিত থাকবে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই)।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, জাতীয় সম্মেলনকে ঘিরে বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরার লক্ষ্যে এই আয়োজন।
সিআরআই'র সমন্বয়ক তন্ময় আহমেদ জানান, ২১তম জাতীয় সম্মেলনকে ঘিরে ভিন্নভাবে ভাবছে আওয়ামী লীগ। আর সে কারণেই আমাদের এই আয়োজন। প্রতিটি স্থাপনার প্রদর্শনীতে থাকছে ভিন্নতা। আশা করছি তা উপস্থিত সবার ভালো লাগবে।
আওয়ামী লীগের সম্মেলনস্থল সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি হচ্ছে স্থাপনা 'ওয়াক উইথ লিডার'। এখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু দৌহিত্র সজীব ওয়াজেদ জয়ের ছবি থাকবে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পাশাপাশি জাতীয় চার নেতার ইতিহাসভিত্তিক ছবি নিয়ে তৈরি করা হচ্ছে 'ফেস উইথ ব্লাড' নামের স্থাপনা।
২১ত সম্মেলনে 'তারুণ্যের ভাবনায় বাংলাদেশের রাজনীতি' নামে একটি মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করবে আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সিআরআই।
বিশ্ববিদ্যালয়ের ২৫০ জন তরুণ-তরুণীর অংশগ্রহণে অনুষ্ঠানটি সকাল ১১টা থেকে ১টা পর্যন্ত চলবে।
বাংলাদেশ আওয়ামী লীগের ২১তম জাতীয় সম্মেলন সম্পর্কে আরও তথ্য জানা যাবে তাদের অফিসিয়াল ফেসবুক পেজ ও অফিসিয়াল ওয়েবসাইটে (council.albd.org)।
- বিষয় :
- আওয়ামী লীগ
- সম্মেলন
- সিআরআই
- সোহরাওয়ার্দী উদ্যান
