ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হয়তো একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছি: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা হয়তো একটি বিশ্ব রেকর্ড করে ফেলেছি: মাহদী আমিন
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৯:০১

প্রাথমিক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, অংশগ্রহণকারীর সংখ্যার দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় আড়াই মাস আগে শুরু হওয়া এই আয়োজনে প্রায় ৬৫ হাজার স্কুল থেকে ২২ লাখের বেশি শিক্ষার্থী অংশ নেয়। টুর্নামেন্টে ১ লাখ ২৩ হাজারের বেশি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

মাহ্দী আমিন আরও বলেন, ‘আমরা যদি এটি সঠিকভাবে উপস্থাপন করতে পারি, তাহলে অংশগ্রহণকারীর সংখ্যার দিক থেকে এটি একটি বিশ্ব রেকর্ড হতে পারে।’

তিনি জানান, সরকার এমন একটি শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে চায় যেখানে শিক্ষার্থীরা শুধু পাঠ্যবইয়ের মধ্যেই সীমাবদ্ধ না থেকে ক্রীড়া, সংস্কৃতি ও সৃজনশীলতার মাধ্যমে নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে।

তিনি আরও বলেন, অংশগ্রহণকারী সব শিক্ষার্থী-জয়ী বা পরাজিত-সবার জন্যই এটি একটি বড় অর্জন। সরকার ভবিষ্যতেও শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত রাখবে।

আরও পড়ুন

×