ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

এসআরএফের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

এসআরএফের সভাপতি দিদার, সম্পাদক ডালিম
×

বাঁ থেকে মো. দিদারুল আলম ও মেহেদী হাসান ডালিম

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুন ২০২৬ | ১৭:৪৯

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) নতুন কমিটির সভাপতি হিসেবে মো. দিদারুল আলম (ইত্তেফাক) এবং মেহেদী হাসান ডালিম (ঢাকা পোস্ট) সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে বার্ষিক সাধারণ সভা শেষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

এছাড়া কমিটির সহ-সভাপতি কবির হোসেন, যুগ্ম-সম্পাদক এজাজুল হক মুকুল নির্বাচিত হয়েছেন। কোষাধ্যক্ষ পদে ইমন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক পিয়াস তালুকদার, দপ্তর সম্পাদক মো. রাব্বি হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ইমরান নাফিজ, প্রশিক্ষণ  ও কল্যাণ সম্পাদক সিরাজুল ইসলাম রুবেল নির্বাচিত হয়েছেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিত পাঁচজন হলেন মাজহারুল হক মান্না, মোহাম্মদ গোলাম রব্বানী, আমিনুল ইসলাম মল্লিক, অলিউল ইসলাম রনি ও সৈয়দা সাবরিনা মজুমদার।

সংগঠনের বিদায়ী সভাপতি মাসউদুর রহমানের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক মোহাম্মদ আলী, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির প্রমুখ।

সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম বলেন, বর্তমানে আমাদের দুটি ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। এরই মধ্যে প্রায় ৩০টি মামলা বিচারাধীন। আরও নতুন মামলার সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। এজন্য ট্রাইব্যুনাল, প্রসিকিউশন টিম ও তদন্ত সংস্থার কর্মকর্তার সংখ্যা বাড়ানোর প্রয়োজন হতে পারে। দায়িত্ব নেওয়ার পর কয়েকটি মামলা পুন:তদন্তে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন

×