ব্রিটিশ প্রধানমন্ত্রীকে বিএনপির শুভেচ্ছা
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০১৯ | ০৬:৫৯
ব্রিটেনের নবনির্বাচিত প্রধানমন্ত্রী বরিস জনসনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে বিএনপি।
বুধবার সকালে বিএনপির পক্ষে ঢাকায় ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের হাতে একটি অভিনন্দনপত্র পৌঁছে দেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
অভিনন্দনপত্রে বরিস জনসনকে বিএনপির পক্ষে শুভেচ্ছা জানিয়ে এবং প্রত্যয় ব্যক্ত করে বলা হয়েছে, ব্রিটিশ সরকারের সঙ্গে বাংলাদেশের আরো গভীর সম্পর্ক গড়ে উঠবে। বিশেষ করে বাংলাদেশের জনগুরুত্বপূর্ণ বিষয়ে ব্রিটিশ সরকার আরো বেশি মনোযোগী হবে।
গত বৃহস্পতিবার দেশটির সাধারণ নির্বাচনের পর রাত ১০টার দিকে ভোট গণনা শুরু
হয়। স্থানীয় সময় শুক্রবার ঘোষিত ফলাফলে প্রধানমন্ত্রী বরিস জনসনের কনজারভেটিভ পার্টি বড়
ধরনের জয় পায়।
- বিষয় :
- বিএনপি
- বরিস জনসন
- ব্রিটিশ প্রধানমন্ত্রী
