জনগণ সরকারের বিচার করবে: খন্দকার মাহবুব
খন্দকার মাহবুব- ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০১৯ | ১০:৫৯
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি না দিলে জনগণ এ সরকারের বিচার করবে বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক খন্দকার মাহবুব হোসেন। সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে গণতন্ত্র হত্যা দিবস পালনে আয়োজিত পদযাত্রা কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।
খন্দকার মাহবুব বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে আওয়ামী লীগ ক্ষমতা ধরে রাখতে পারবে না। তাদের 'সোনার ছেলে' ছাত্রলীগ-যুবলীগের অত্যাচার-অনাচারে দেশের মানুষ অতিষ্ঠ। এই সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে।
সমাবেশে আরও বক্তব্য দেন সংগঠনটির সদস্য সচিব সুপ্রিম কোর্টের আইনজীবী ফজলুর রহমান, ঢাকা বারের সাবেক সভাপতি মাসুদ আহম্মেদ তালুকদার, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, আবেদ রাজা, ফারুক হোসেন, সুপ্রিম কোর্ট বারের সহসম্পাদক শরীফ ইউ আহম্মেদ, আবদুল্লাহ আল বাকী, মহিউদ্দিন মহিম প্রমুখ।
- বিষয় :
- খন্দকার মাহবুব
