ঢাকা সোমবার, ২২ জুন ২০২৬

আরও সাত ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী ঘোষণা

আরও সাত ওয়ার্ডে বিএনপির কাউন্সিলর প্রার্থী ঘোষণা
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ০২ জানুয়ারি ২০২০ | ১০:১৭

ঢাকার দুই সিটি করপোরেশনের আরও পাঁচটি সাধারণ ওয়ার্ড ও দুটি সংরক্ষিত মহিলা ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী চূড়ান্ত করেছে বিএনপি।

বৃহস্পতিবার দলটির সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৯ নম্বর ওয়ার্ডে লিটন মাহমুদ বাবু, ৫৪ নম্বর ওয়ার্ডে হারুন-অর-রশিদ খোকন ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসির) ১ নম্বর ওয়ার্ডে অ্যাডভোকেট ফারুকুল ইসলাম, ৫১ নম্বর ওয়ার্ডে আলিম আল বারী জুয়েল ও ১৪ নম্বর ওয়ার্ডে হাবিবুর রহমানকে মনোনয়ন দিয়েছে দলটি। তবে এর আগে ১৪ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হিসেবে সমর্থন পেয়েছিলেন হাজারীবাগ থানা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল আজিজ।

এ ছাড়া ডিএসসিসির সংরক্ষিত ২২, ২৩, ২৬ নম্বর ওয়ার্ডে রাবেয়া বাষরীন ও ৭৩, ৭৪, ৭৫ নম্বর ওয়ার্ডে মজিরনকে দলীয় সমর্থন দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×