ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

নয়াপল্টনের জাসাসের পাল্টাপাল্টি কর্মসূচি

নয়াপল্টনের জাসাসের পাল্টাপাল্টি কর্মসূচি
×

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১ | ০০:২০ | আপডেট: ১৬ ডিসেম্বর ২০২১ | ০০:২১

বিজয় দিবস উপলক্ষে বিএনপির অন্যতম অঙ্গসংগঠন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের বর্তমান কমিটি ও কমিটির পদবঞ্চিত নেতাকর্মীরা পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করেছেন। 

বৃহস্পতিবার বিকেল ৩টায় রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাসাসের বর্তমান কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এজন্য প্রস্তুতিও সম্পন্ন করা হচ্ছে। এ অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

অন্যদিকে জাসাসের নতুন আহ্বায়ক কমিটির বিরোধীতাকারী ও পদবঞ্চিতরা সকাল ১০টা থেকে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা জাসাস কার্যালয়ে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।

গত ৬ নভেম্বর মেয়াদোত্তীর্ণ জাসাস কমিটি ভেঙ্গে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ কমিটি গঠনকে কেন্দ্র করে শুরু থেকে বিতর্ক চলছে। বুদ্ধিবৃত্তিক এ সংগঠনে সাংস্কৃতিক ও মেধাভিত্তিক নেতাকর্মী বাদ দিয়ে পকেট কমিটি গঠন করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। এর বিরুদ্ধে সংগঠনের অধিকাংশ নেতাকর্মী বিদ্রোহ করেন।

আরও পড়ুন

×