ঢাকা রোববার, ০৫ জুলাই ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনা দুর্গতদের পাশে মুসলিম উম্মা

যুক্তরাষ্ট্রে করোনা দুর্গতদের পাশে মুসলিম উম্মা
×

সংগঠনের লগো- সমকাল

ক্যালিফোর্নিয়া ( যুক্তরাষ্ট্র) প্রতিনিধি

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২০ | ০২:১৮ | আপডেট: ১৭ এপ্রিল ২০২০ | ০২:২৮

যুক্তরাষ্ট্রের করোনা দুর্গতদের বিভিন্ন সহায়তা নিয়ে পাশে দাঁডিয়েছে মুসলিম উম্মা অফ নর্থ আমেরিকা (মুনা)। যুক্তরাষ্ট্রের এই অলাভজনক সংগঠনটি করোনার ছোবলে বিপর্যস্ত মানুষদের নানামুখী সহায়তা দিচ্ছে। 

‘মুনা’ সেখানকার দশ হাজার পরিবারকে বিনামূল্যে খাবার পৌঁছে দেওয়াসহ বেশ কিছু সহায়তা কর্মসূচি শুরু করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল পুলের মাধ্যমে অসুস্থদের চিকিৎসা পরামর্শ, মৃতদেহ বহন ও দাফনে অর্থ ব্যয়, অসুস্থ, অসচ্ছল ও বয়স্কদের প্রয়োজনীয় সহায়তা দান। 

খাদ্য, চিকিৎসা কিংবা অন্য যে কোন সহায়তা প্রয়োজনে মুনার হটলাইন ৮৭৭-৬৮৬-২৭৭৪ নম্বরে ফোন করার জন্য অনুরোধ জানিয়েছেন সংগঠনের নেতারা। ফোনে প্রাপ্ত তথ্যানুযায়ী মুনা টিম প্রয়োজনীয় সাহায্য করবে। হটলাইন ফোন ছাড়াও নিজস্ব অনুসন্ধানে দেওয়া হবে সহায়তা। 

স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় এক জুম ভার্সুয়াল সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান সংগঠনের নেতারা। 

সাংবাদিক সম্মলনে বক্তারা বলেন, প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন হাজার হাজার মানুষ, আতঙ্কে ঘরবন্দী মানুষেরা বাইরে বের হচ্ছেন না। তাই অর্থ থাকলেও কিনতে পারছেন না নিত্য প্রয়োজনীয় জিনিস,এমনকি ঔষধও। মৃতদের দাফনে পাওয়া যাচ্ছে না লোক। আবার কবরের জায়গাসহ দাফন খরচ ব্যয়ের সামর্থ নেই অনেকের। এমন দুর্যোগকালীন সময়ে মুনা তাদের সামর্থ অনুযায়ী সম্ভব বিভিন্ন সহযোগিতা করার উদ্যোগ গ্রহণ করেছে। 

ইতিমধ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ৩৩ জন প্রবাসী বাংলাদেশিদের দাফনে সহায়তা করেছে মুনা। এসব সহায়তা কর্মসূচি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন সংগঠনের নেতারা। 

সংবাদ সম্মেলনে আরো বক্তৃতা দেন মুনার ন্যাশনাল প্রেসিডেন্ট ইমাম দেলোয়ার হোসেন, ভাইস প্রেসিডেন্ট আবু আহম্মেদ নুরুজ্জামান, মুনা কনভেনশন ২০২০ এর আহ্বায়ক আরমান চৌধুরী, মুনা নিউইয়র্ক নর্থ জোন প্রধান আব্দুল্লাহ্ আরিফ, মাহবুবুর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×