ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনায় মুক্তধারা ফাউন্ডেশন চেয়ারম্যানের শাশুড়ির মৃত্যু

করোনায় মুক্তধারা ফাউন্ডেশন চেয়ারম্যানের শাশুড়ির মৃত্যু
×

সুরাইয়া আহমেদ

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২০ | ১১:৪৬

মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারম্যান কথাসাহিত্যিক ফেরদৌস সাজেদীনের শাশুড়ি সুরাইয়া আহমেদ (৮৫) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার সকাল ৮টায় নিউইয়র্কের উইনথ্রপ হাসপাতালে তার মৃত্যু হয়। 

ফেরদৌস সাজেদীন জানান, করোনায় আক্রান্ত হওয়ার পর গত ৯ এপ্রিল তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয়। এরপর ১০ এপ্রিল তার মেয়ে মাসুদা সাজেদীন ডলি ও পরিবারের সদস্যরা শেষবারের মতো দেখেন তাকে। ওই রাতেই সুরাইয়া আহমেদকে ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়। ১১ এপ্রিল থেকে তিনি ভেন্টিলেশনে ছিলেন। শুক্রবার সকালে তার মৃত্যু হয়।

নারায়ণগঞ্জের চাষাড়ায় বনেদী পরিবারের পুত্রবধূ ছিলেন সুরাইয়া আহমেদ। তার স্বামী কমরউদ্দীন আহমেদ ছিলেন পৌর কমিশনার। ১৯৯০ সালে স্বামীর মৃতু্র পর থেকে আমেরিকায় বড় মেয়ের কাছে বসবাস করতেন। তার ৩ মেয়ের দু'জন নিউইয়র্কে ও একজন ঢাকায় বসবাস করেন।

সুরাইয়া আহমেদের মৃত্যুতে মুক্তধারা পরিবার গভীর শোক প্রকাশ করেছে ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। বিজ্ঞপ্তি।

আরও পড়ুন

×