ঢাকা বুধবার, ০৮ জুলাই ২০২৬

করোনায় নিউইয়র্কে আরো ২ বাংলাদেশির মৃত্যু

করোনায় নিউইয়র্কে আরো ২ বাংলাদেশির মৃত্যু
×

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ০৪ মে ২০২০ | ০০:১৩ | আপডেট: ০৪ মে ২০২০ | ০০:১৯

নিউইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশিদের মৃত্যুর মিছিল থামেনি। এই ভাইরাসে আক্রান্ত হয়ে রোববার আরো দু’জন মারা গেছেন। তারা দুই জনই বাংলাদেশিদের প্রাণকেন্দ্র জ্যাকসন হাইটসের বাসিন্দা ছিলেন। 

এদের একজন হলেন নিউইয়র্কে বাংলাদেশি রেস্টুরেন্ট ব্যবসায়ী কয়সর আহমেদ (৭৩), অন্যজন নিউইয়র্কের নাট্য সংগঠন ঢাকা  ড্রামার  সদস্য অভিনেত্রী প্রতিমা সুমির স্বামী ম্যানহাটানের রেস্টুরেন্টের মালিক সমীর চন্দ্র দেব (৫৮)।

কয়সর আহমেদ সত্তর দশকে নিউইয়র্কে এসে ডাউন টাউন ম্যানহাটানে রয়েল রেস্টুরেন্ট প্রতিষ্ঠার পর আরো অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে অবসর জীবন কাটাচ্ছিলেন। রোববার দুপুরে করোনা উপসর্গ নিয়ে এলমহাস্ট হাসপাতালে ভর্তি হওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান।

অন্যদিকে সমীর চন্দ্র তিন সপ্তাহ ম্যানহাটনের কর্ণেল হাসপাতালে করোনার সঙ্গে লড়াই করে সকালে মারা যান।

দিন শেষে বিভিন্ন রাজ্যে করোনায় মৃতদের সংখ্যা- নিউইয়র্ক মোট ২১১, নিউজার্সী মোট ৮, মিশিগান ৬, ভার্জিনিয়া ৩, মেরিল্যান্ড ২ ও ম্যাসাচুয়েটস মোট ১ জন।


আরও পড়ুন

×