ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৮ অক্টোবর

নিউইয়র্ক বাংলা বইমেলা শুরু ২৮ অক্টোবর
×

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২১ অক্টোবর ২০২১ | ০৪:২৫ | আপডেট: ২১ অক্টোবর ২০২১ | ০৪:২৬

মুক্তধারা ফাউন্ডেশনের উদ্যোগে ২৮ অক্টোবর থেকে শুরু হচ্ছে নিউইয়র্ক বাংলা বইমেলা। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বাংলা বইমেলার এটিই বৃহত্তম ও দীর্ঘস্থায়ী মেলা।

আয়োজকরা জানান, ২৮ অক্টোবর বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় বইমেলার উদ্বোধনী অনুষ্ঠান হবে লাগোর্ডিয়া মেরিয়টের বলরুমে। পরদিন ২৯ শে অক্টোবর শুক্রবার প্রকাশনা সংস্থাগুলো পসরা সাজিয়ে বসবেন জ্যাকসন হাইটের জুইশ সেন্টারে। পাঁচ দিনব্যাপী এ বইমেলা ২৮ অক্টোবর থেকে শুরু হয়ে শেষ হবে ১ নভেম্বর। মেলা চলবে প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত।

মেলায় সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালেদ, বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা, জাতীয় গ্রন্থকেন্দ্রের পরিচালক মিনার মনসুরসহ অনেক লেখক-সাহিত্যক ও প্রকাশকরা যোগ দিবেন।

নিউইয়র্ক বাংলা বইমেলার ৩০ বছর পূর্তি উপলক্ষে বরেণ্য কথাসাহিত্যিক সমরেশ মজমুদারকে এবছর সাহিত্য পুরস্কার প্রদান করা হচ্ছে।

আরও পড়ুন

×