ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

নাজিয়া আন্দালিব প্রিমার শিল্প প্রদর্শনী শুরু

নাজিয়া আন্দালিব প্রিমার শিল্প প্রদর্শনী শুরু
×

উদ্বোধনী অনুষ্ঠানের একটি চিত্র।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২১ | ১১:৩৭ | আপডেট: ২১ নভেম্বর ২০২১ | ১১:৩৭

প্রেমা আর্ট ফাউন্ডেশনের চেয়ার, বাংলাদেশ ক্রিয়েটিভ ফোরামের প্রতিষ্ঠাতা, উইমেন ইন লিডারশিপের প্রেসিডেন্ট এবং প্রগতিশীল বিশিষ্ট দৃশ্য শিল্পী নাজিয়া আন্দালিব প্রিমার একটি কন্সেপচুয়াল শিল্প প্রদর্শনীর উদ্বোধন  হয়েছে। 

শুক্রবার ঢাকা গ্যালারিতে  ‘দ্য মিস-ট্রেইস (ভুল -দাগ)’ শীর্ষক এই প্রদর্শনী উদ্বোধন হয়।  ঢাকা গ্যালারি প্রদর্শনীটির আয়োজক।  প্রদর্শনীটি ২০ নভেম্বর থেকে ৩ ডিসেম্বর প্রতিদিন দুপুর ৩:৩০ মিনিট থেকে রাত ৮:০০ পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী ও অভিনেতা আসাদুজ্জামান নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, অধ্যাপক মোহাম্মদ ইউনুস, অভিনেত্রী ও  পরিচালক সারা যাকের,  ইস্টার্ন ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আলী রেজা ইফতেখার  এবং ঢাকা গ্যালারির প্রতিষ্ঠাতা  মোস্তফা খালিদ পলাশ।

মিস-ট্রেইস (ভুল-দাগ), একটি অনন্য প্রদর্শনী যা শিল্পীর পরিচয় এবং তার অবিভক্ত চিন্তাধারনার প্রতিফলন। এই প্রদর্শনীটিতে ৫০ টিরও বেশি শিল্পকর্মের প্রতিনিধিত্ব করবে যা প্রিমা একজন একাকী নারী হিসেবে তাঁর অপরিসীম যাত্রার বর্ণনা দিয়ে তৈরি করেছেন। 

নাজিয়া আন্দালিব প্রিমা সৃজনশীল কাজের পাশাপাশি একজন উদ্যোক্তাও। তার কাজ দেশের নারীদের প্রথাগত চিন্তাধারাকে ভাবাতে বাধ্য করে। ২০১৯ সালে ৫৮তম ভেনিস বিয়েনেলে বাংলাদেশ জাতীয় প্যাভিলিয়নে প্রিমার কাজ উপস্থাপন করা হয়েছে। তাঁর কাজগুলি এশিয়ান আর্ট বিয়েনাল, ফুকুওকা মিউজিয়াম রেসিডেন্সি, তাসখন্দ বিয়েনাল, ইস্তানবুল বিয়েনাল, ভেনিস ইন্টারন্যাশনাল আর্ট এক্সপো (২০১০, ২০১২), ক্যানস ২০১২-এ প্রদর্শিত হয়েছে। 

কাজগুলো আরও প্রদর্শিত হয়েছে বিশ্বের বেশ কিছু মর্যাদাপূর্ণ আর্ট ফেস্টিভালগুলোতে (আর্ট বাসেল মায়ামি, টুয়ুপ আর্ট ফেয়ার/ইস্তানবুল, দুবাই আর্ট ফেস্টিভ্যাল, ঢাকা আর্ট সামিট, দিল্লি ইন্টারন্যাশনাল আর্ট ফেস্টিভ্যাল), গ্যালারি এবং জাদুঘরে। তার কিউরেটরিয়াল প্রকল্পের মধ্যে রয়েছে বেশ কয়েকটি বড় আন্তর্জাতিক প্রদর্শনী (বাংলাদেশ, মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স)। 


আরও পড়ুন

×