পল্টনে শুরু হলো স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ২১ এপ্রিল ২০২৬ | ১৭:৪৪
পল্টনের শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে শুরু হয়েছে ‘রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ভলিবল প্রতিযোগিতা ২০২৬’। মঙ্গলবার বাংলাদেশ ভলিবল ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এই টুর্নামেন্টের উদ্বোধন হয় ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক লেঃ জেনারেল সিনা ইবনে জামালী (অবঃ) । বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মাছুদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মুমিন সাদ্দাম, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক মোঃ সোহেল রানা লিংকনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।
উদ্বোধনী দিনে টুর্নামেন্টের মোট তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগামী ২৫ এপ্রিল পর্যন্ত এই প্রতিযোগিতা চলবে ।
- বিষয় :
- ভলিবল
