ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

অনিশ্চিত স্পেনের পোরো, একাদশে ফিরবেন ডি পল? 

অনিশ্চিত স্পেনের পোরো, একাদশে ফিরবেন ডি পল? 
×

বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি স্পেন ও আর্জেন্টিনা।

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ২২:৪৬ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ২২:৫৫

ফ্রান্সের বিপক্ষে ম্যাচের পরই লামিন ইয়ামালের ইনজুরি শঙ্কা সামনে এসেছিল। তবে আর্জেন্টিনার বিপক্ষে ফাইনালের আগে লা রোজাদের কোচ লা ফুয়েন্তে জানিয়েছেন, পুরোপুরি ফিট আছেন ইয়ামাল। যার অর্থ ১৯ বছরের তরুণ তারকা মেসিদের বিপক্ষে শুরুর একাদশে থাকবেন।

তবে তরুণ রাইট ব্যাক পেদ্রো পোরো শুরুতে খেলতে পারবেন কিনা এখনো নিশ্চিত নয়। ফ্রান্সের বিপক্ষে দারুণ একটা গোল করেছিলেন প্রিমিয়ার লিগে খেলা এই তরুণ। তবে পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠও ছেড়েছিলেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে হাই ভোল্ডেজ ম্যাচে আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি দারুণ একটা টেকনিক্যাল ডিসিশন নিয়েছিলেন। অভিজ্ঞ মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে বেঞ্চে রেখে চমক দিয়েছিলেন তিনি। শুরুর একাদশে মিডফিল্ডার পজিশনে খেলেয়েছিলেন তরুণ উইঙ্গার জিওভান্নি সিমিওনেকে।

অ্যাথলেটিকো মাদ্রিদে খেলা এই তরুণ মেসির ডিফেন্সিভ ব্যাক আপ যেমন দিয়েছিলেন। আক্রমণে ভূমিকাও রেখেছিলেন। তার চেয়ে বড় কথা, আর্জেন্টিনার কোচ স্কালোনির পরিকল্পনা মতো ইংল্যান্ডের বিপক্ষে দারুণ শারীরিক ফুটবল খেলেছিলেন। স্পেনের বিপক্ষেও তাকে শুরুর একাদশে রাখা হবে কিনা বলা কঠিন।

আর্জেন্টিনার শুরুর একাদশে রাইট ব্যাকে খেলছেন নাহুয়েল মলিনা। তবে নির্ভরতা দিতে পারছেন না তিনি। তার সাইড দিয়ে গোল হজম করছে আলবিসেলেস্তেরা। অন্যদিকে বদলি হয়ে নামা গঞ্জালো মন্টিয়েল কামব্যাকের গল্পের প্রভাবক হচ্ছেন। তারও শুরুর একাদশে জায়গা পাওয়া নিয়ে আলোচনা আছে।

স্পেনের সম্ভাব্য শুরুর একাদশ: উনাই সিমন, পেদ্রো পেরো, পাও কুবার্সি, আইমেরিক লাপোর্তে, মার্ক কুকুরেয়া, রদ্রি, ফ্যাবিয়ান রুইজ, দানি অলমো, লামিন ইয়ামাল, মাইকেল ওয়ারসাবাল, অ্যালেক্স বায়েনা।

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ: এমি মার্টিনেজ, নাহুয়েল মলিনা, ক্রিস্টিয়ান রোমেরো, লিয়ান্দ্রো মার্টিনেজ, নিকোলাস ত্যাগলিয়াফিকো, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, ম্যাক অ্যালিস্টার, জিওভান্নি সিমিওনে, লিওনেল মেসি, জুলিয়ান আলভারেজ। 

আরও পড়ুন

×