ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড

চুয়াডাঙ্গায় শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
×

রায় ঘোষণার পর পুলিশি প্রহরায় আবুল হোসেনকে আদালত থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়। ছবি: সমকাল

চুয়াডাঙ্গা সংবাদদাতা

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৫:২৯

চুয়াডাঙ্গার জীবননগরে ১০ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার আসামি আবুল হোসেন ওরফে ফটিককে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ সোমবার দুপুরে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. মোক্তাগীর আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

আবুল হোসেন পেশায় ভ্যানচালক। রায় ঘোষণার পর পুলিশি প্রহরায় তাকে আদালত থেকে চুয়াডাঙ্গা জেলা কারাগারে পাঠানো হয়।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর তৃতীয় শ্রেণির ওই ছাত্রী কয়েকজন শিশুর সঙ্গে মাঠে শাক তুলতে যায়। এ সময় শাক তুলে দেওয়ার কথা বলে আবুল হোসেন তাকে ভুট্টাখেতের ভেতরে নিয়ে ধর্ষণ করে হত্যা করেন।

তদন্তের একপর্যায়ে পুলিশ আবুল হোসেনকে শনাক্ত করে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর ২০২৪ সালের ৭ মার্চ চুয়াডাঙ্গার আদালতে তিনি দোষ স্বীকার করে জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা ওই বছরের ৩১ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ সরকারি কৌঁসুলি (পিপি) এম এম শাহজাহান মুকুল জানান, আদালত ৩১ জন সাক্ষীর সাক্ষ্য পর্যালোচনা করে আসামিকে এ শাস্তি দেন। এ মামলার রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আরও পড়ুন

×