ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দ্রুত মেজাজ ভালো করার উপায়

দ্রুত মেজাজ ভালো করার উপায়
×

প্রতীকী ছবি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ১৫:৪০

নানা কারণে মেজাজ খারাপ হতে পারে। প্রতিদিন আমাদের বাড়িতে, রাস্তাঘাটে, কর্মক্ষেত্রে বিভিন্ন ধরনের মানসিক চাপের সম্মুখীন হতে হয়। যখন এমন হয়, আমরা প্রায়ই খিটখিটে, বিরক্ত এবং এমনকি মেজাজ খারাপ বোধ করি। কখনও কখনও, বিষণ্ণও বোধ করি, যা আমাদের দৈনন্দিন কাজকর্ম প্রভাবিত করতে পারে। যদিও মনমরা বোধ করা স্বাভাবিক, তবুও আপনি যদি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে চান তবে তাহলে মেজাজ ভালো করার জন্য পদক্ষেপ নেওয়া প্রয়োজন। কীভাবে দ্রুত মেজাজ ভালো করবেন তা জানানো হয়েছে ‘হেলদি বিল্ডার্জডে’র এক প্রতিবেদনে। 

গান শোনা
আপনি যখন রাগ,দুঃখ বা মনমরা বোধ করেন, তখন গান শোনা আপনার আবেগ আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে সাহায্য করতে পারে। গান শোনা আমাদের মস্তিষ্কের রাসায়নিক পদার্থে পরিবর্তন আনতে পারে যা ভালো লাগার হরমোন নিঃসরণ করে। এতে অল্প সময়ের মধ্যেই মন ভালো বোধ হয়। মন খারাপ থাকলে দুঃখের গান না শুনে আনন্দের সঙ্গীত শোনার পরামর্শ দেওয়া হয়, কারণ এর সুর আপনাকে বসে থাকা অবস্থাতেও নাচতে উৎসাহিত করতে পারে। এর ফলে মনও চাঙ্গা হয়।

এসেনশিয়াল অয়েল
যদি আপনার মেজাজ ওঠানামা করে, তবে এসেনশিয়াল অয়েল কাজে লাগাতে পারেন। ল্যাভেন্ডার, কমলালেবু বা এমনকি পেপারমিন্ট এসেনশিয়াল অয়েল আপনাকে ভালো অনুভব করাতে পারে, কারণ এগুলোর মধ্যে আরামদায়ক এবং শান্তিদায়ক বৈশিষ্ট্য রয়েছে। এসব তেলের গন্ধ মন চাঙ্গা করে তুলতেও পারে, যা মন খারাপের সময় খুবই গুরুত্বপূর্ণ।

আলিঙ্গন করুন
যখন আপনার মন খারাপ থাকে, তখন দেখবেন একটি আলিঙ্গন আপনাকে সার্বিকভাবে ভালো অনুভব করাতে পারে। মানুষ সহজাতভাবেই অন্যের সাথে সংযোগ স্থাপন করতে চায়, আর একারণেই দেখা গেছে, আলিঙ্গন করলে ভালো লাগার হরমোন বৃদ্ধি পায়। তাই যদি আপনার মন খারাপ থাকে, প্রিয়জনকে আলিঙ্গনের কথা ভাবুন। এমনকি আপনার পোষা প্রাণীটিকে আলিঙ্গন করাও আপনাকে অনেক স্বস্তি দিতে পারে।

মেডিটেশন করুন
আরেকটি কৌশল যা আপনাকে অল্প সময়ের মধ্যেই ভালো অনুভব করতে সাহায্য করবে তা হলো, আপনার বাড়িতে বা অফিসে একটি শান্ত জায়গা খুঁজে নিয়ে কয়েক মিনিটের জন্য মেডিটেশন করা। মেডিটেশন আপনার আবেগ এবং মানসিক অবস্থার উপর আরও ভালো নিয়ন্ত্রণ পেতে সাহায্য করতে পারে। গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন করার জন্য সময় নিন, কারণ এটি আপনার মনকে শান্ত করতে সাহায্য করে।

নতুন কোনো কাজ করুন
নতুন কোনো কাজ করা আপনার মেজাজ ভালো করতে পারে। গবেষণায় দেখা গেছে, শিল্পকর্ম করা, ঘর পরিষ্কার করা, ড্রয়ার গোছানো এবং এই জাতীয় ছোট ছোট কাজ শুরু করলে মন ভালো হয়ে যায়। 

অন্য দিকে মনোযোগ দিন
কখনও কখনও মন অন্যদিকে ব্যস্ত রাখলে আপনার মেজাজ ভালো হতে পারে। এটা স্বাভাবিক যে আপনার মন সময়ে সময়ে দুশ্চিন্তাগ্রস্ত হবে, কিন্তু সারাক্ষণ মনকে এটা দখলে রাখতে দেওয়া উচিত নয়। মন অন্যদিকে ব্যস্ত রাখার জন্য বাড়ির কাজ করা, জিনিসপত্র কেনা বা প্রকৃতির মধ্যে কিছু সময় কাটানোর মতো কাজ খুঁজে নিন। দেখবেন, এই সাধারণ কাজগুলোর কয়েক মিনিটের মধ্যে আপনার মনকে পরিষ্কার করতে সাহায্য করবে।

সূর্যের আলোয় যান
সূর্যের আলোয় গেলে মন ভালো লাগতে পারে। যদি দেখেন মানসিক চাপের কারণে আপনার মন খারাপ হয়ে গেছে, তাহলে বাড়ি বা অফিসের বাইরে বেরিয়ে আসুন এবং কয়েক মিনিট রোদে কাটান। এটি আপনার শরীরে ভালো লাগার হরমোন নিঃসরণ করে, যা মেজাজকে উল্লেখযোগ্যভাবে উন্নত করতে পারে।
 

আরও পড়ুন

×