ঢাকা শনিবার, ২৭ জুন ২০২৬

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দলে এক পরিবর্তন

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, দলে এক পরিবর্তন
×

ছবি: আইসিসি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০১:৫০ | আপডেট: ০৯ ফেব্রুয়ারি ২০২০ | ০২:১৩

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ফাইনালে ভারতের বিপক্ষে টস জিতে বল করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ যুব ক্রিকেট দল। সকালের উইকেটের আদ্রতার সুবিধা নিতে শুরুতে বল করার সিদ্ধান্ত বলে জানিয়েছেন যুবা অধিনায়ক আকবার আলী।

ফাইনালে ভারতের বিপক্ষে একাদশে এক পরিবর্তন নিয়ে নেমেছে বাংলাদেশ। বাঁ-হাতি অফ স্পিনার হাসান মুরাদের জায়গায় পেসার অভিষেক দাস ঢুকেছেন একাদশে। তবে ভারত অপরিবর্তিত দল নিয়ে খেলছে।

বাংলাদেশ যুবারা প্রথমে বল করার তাদের শেষে রান তাড়া করার চাপ নিতে হবে। তবে সেমিফাইনালে রান তাড়া করে দারুণ সাফল্য দেখিয়েছেন জয়-হৃদয়রা। যদিও ভারতের বোলিং লাইন আপের সামনে রান তাড়ায় পরীক্ষা দিতে হবে যুবা টাইগারদের। 

বাংলাদেশ যুব একাদশ: পারভেজ ইমন, তানজিদ তামিম, মাহমুদুল জয়, তৌহিদ হৃদয়, শাহাদাত হোসাইন, শামিম হোসাইন, অভিষেক দাস, আকবর আলি, রাকিবুল হাসান, শরিফুল ইসলাম, তানজিদ তামিম।

ভারত যুব একাদশ: জ্বসবী জয়সাওয়াল, দিপায়ন সাক্সেনা, তিলক ভার্মা, দারুভ জুরেল, প্রায়াম গার্গ, সিদ্বেশ বির, আর্থাবা অঙ্কলেকার, রবি বিষ্ণু, সুশান্ত মিশ্রা, কার্তিক ত্যাগি, আকাশ সিং। 

আরও পড়ুন

×