ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের টেস্টের সূচি নির্ধারণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে টাইগারদের টেস্টের সূচি নির্ধারণ
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ০৭:০৫ | আপডেট: ১১ মার্চ ২০২০ | ০৭:১৩

অস্ট্রেলিয়ার বিপক্ষে জুনে বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপের দুটি ম্যাচ খেলার কথা ছিল। বুধবার ওই সিরিজের সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সূচি অনুযায়ী, চট্টগ্রামে আগামী ১১ জুন সিরিজের প্রথম টেস্ট খেলতে মাঠে নামবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের আগে অস্ট্রেলিয়া একটি চারদিনের প্রস্তুতি ম্যাচও খেলবে। এরপর প্রথম টেস্ট খেলবে সেখানেই। সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্টটি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে। সূচি অনুযায়ী, ওই ম্যাচটি মাঠে গড়াবে ১৯ জুন।

এছাড়া আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এবং চার ম্যাচের টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। ওই সফরের সূচিও প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দল ৮ মে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে। ১৪ মে খেলবে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচ। এরপর ১৬ ও ১৯ মে মাঠে গড়াবে সিরিজের শেষ দুই ওয়ানডে ম্যাচ।

এরপর ইংল্যান্ডে হবে সিরিজের চারটি টি-২০ ম্যাচ। ২২ মে লন্ডনে হবে সিরিজের প্রথম টি-২০। এরপর ২৪ মে চেমসফোর্ডে দ্বিতীয় টি-২০ হবে। সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ হবে ২৭ ও ২৯ মে ব্রিস্টলে। 

মে ১৪: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে, বেলফাস্ট

মে ১৬: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, দ্বিতীয় ওয়ানডে, বেলফাস্ট

মে ১৯: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, তৃতীয় ওয়ানডে, বেলফাস্ট

মে ২২: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, প্রথম টি-২০, লন্ডন

মে ২৪: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, দ্বিতীয় টি-২০, চেমসফোর্ড

মে ২৭: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, তৃতীয় টি-২০, ব্রিস্টল

মে ২৯: বাংলাদেশ বনাম আয়ারল্যান্ড, চতুর্থ টি-২০, ব্রিস্টল

জুন ১১-১৫: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, প্রথম টেস্ট, চট্টগ্রাম

জুন ১৯-২৩: বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্ট, ঢাকা


আরও পড়ুন

×