ঢাকা মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

নেইমার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পিএসজি

নেইমার নৈপুণ্যে কোয়ার্টার ফাইনালে পিএসজি
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ মার্চ ২০২০ | ২১:৫২ | আপডেট: ১৮ মার্চ ২০২০ | ০৭:৩১

নেইমার জাদুতে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে পিএসজি। দ্বিতীয় লেগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পিএসজি। ফলে দুই লেগ মিলে ৩-২ ব্যবধানে এগিয়ে থেকে পিএসজি পেয়ে গেল কোয়ার্টার ফাইনালের টিকিট।

করোনাভাইরাসের শঙ্কায় বুধবার রাতে পিএসজির ঘরের মাঠের ম্যাচটি ছিল দর্শকশূন্য। ফাঁকা গ্যালারির সামনেই ফুটবলীয় নৈপুণ্যের প্রদর্শনী করেছেন নেইমার, ডি মারিয়ারা। যার ফল ম্যাচের ২৮ মিনিটে পায় পিএসজি। ডি মারিয়ার ক্রস থেকে ডাইভিং হেডে জালের ঠিকানা খুঁজে নেন নেইমার।

ম্যাচের স্কোরলাইন তখন ১-০ এবং দুই লেগ মিলে সমতা ২-২। তবে বরুশিয়ার মাঠে এক গোল করার সুবাদে অ্যাওয়ে গোলের ভিত্তিতে কার্যত এগিয়ে ছিল পিএসজিই। ম্যাচে আর কোনো গোল হজম না করলেই কাজ হয়ে যেত তাদের।

তবু পুরোপুরি নিশ্চয়তা দরকার ছিলো টুখেলের শিষ্যদের। প্রথমার্ধের যোগ করা সময়ে পাবলো সারাভিয়া দূরের পোস্টের দিকে বল বাড়িয়ে দিলে আলতো টোকায় সেটি জালে প্রবেশ করান হুয়ান বার্নাট। যার সুবাদে নিশ্চিত হয়ে যায় পিএসজির শেষ আটের টিকিট।

আরও পড়ুন

×