ঢাকা শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিলেন মেসিরা

বেতনের ৭০ শতাংশ ছেড়ে দিলেন মেসিরা
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ৩১ মার্চ ২০২০ | ০৩:২৮

করোনাভাইরাসের কারণে থেমে আছে সব ধরণের ক্রীড়া আয়োজন। থেমে আছে ইউরোপের শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবল। ধনী ক্লাবগুলোও তাই আর্থিক সংকটে পড়ার শঙ্কায় আছে।  ক্লাবের ব্যয় কমানো এবং কর্মচারীদের বেতন শতভাগ ঠিক রাখার মেসিরা ব্যক্তি উদ্যোগে ৭০ শতাংশ বেতন কম নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে এক বার্তায় এমনটা জানান বার্সার অধিনায়ক লিওনেল মেসি, 'আমরা এখনকার পরিস্থিতি সম্পর্কে অবগত, এটা পুরোই ভিন্ন একটা পরিস্থিতি। তাই ক্লাব যখন আমাদের কাছে জানতে চায়, তখনই আমরা ইতিবাচক সাড়া দেই। আমরা চাই ক্লাবের ব্যয় কিছুটা কমুক। আর কর্মচারীরাও পুরো বেতন পাক।'

মেসি লেখেন, ‘আমরা সবসময়ই বেতনের অংশ ছেড়ে দিতে রাজী ছিলাম। কারণ আমরা জানি যে, এটা ভিন্ন এক পরিস্থিতি। আর ক্লাবকে সবার আগে আমরাই পারি সহায়তা করতে।’ মেসি জানান, তাদের বেতনের অংশ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে কিছুটা সময় লেগেছে। কারণ তারা যথাযথ একটি উপায় নিয়ে ভাবছিলেন।

মাঝে এ নিয়ে বেশ আলোচনা হয়েছিল। বার্সা নাকি ৭০ শতাংশ বেতন কাটার জন্য মেসিদের চাপও দেয়। কিন্তু মেসিরা কাতালানদের সঙ্গে একমত পোষণ করেননি। মেসির এই মন্তব্য শোনার পর তেমনটা মনে হওয়ার প্রশ্নই আসে না! এদিকে করোনার কারণে গত ১২ মার্চ থেকে স্থগিত হয়ে আছে লা লিগা। কবে শুরু হবে তাও বলা মুশকিল।

আরও পড়ুন

×