ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

উইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলে খালেদ ও শুক্কুর

উইন্ডিজের বিপক্ষে ‘এ’ দলে খালেদ ও শুক্কুর
×

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে বাংলাদেশের প্রথম চার দিনের টেস্ট। ছবি: বিসিবি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৩ | ১৬:০২ | আপডেট: ২২ মে ২০২৩ | ১৬:০২

ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলে ডাক পেয়েছেন ডানহাতি পেসার খালেদ আহমেদ ও উইকেটরক্ষক ব্যাটার ইরফান শুক্কুর। 

পেসার রেজাউর রহমান রাজা ও উইকেটরক্ষক জাকের আলী অনিকের জায়গায় দলে নেওয়া হয়েছে তাদের। বিসিবি এক বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে। 

বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, পেসার রাজা প্রথম ম্যাচে হ্যামস্ট্রিং ইনজুরি নিয়ে মাঠ ছাড়েন। এছাড়া কনকাশনেও পড়েছিলেন তিনি। অনুশীলনে অনিকের হেলমেটে বল লাগায় তিনিও মঙ্গলবার শুরু হওয়া চারদিনের দ্বিতীয় টেস্টে খেলতে পারবেন না। 

বিসিবির ফিজিও মোজাদ্দেদ আলফা সানি বলেছেন, ‘রাজাকে ঢাকা পাঠানো হচ্ছে। কনকাশনে পড়ায় তাকে পুনরায় পর্যবেক্ষণ করা হবে। এছাড়া হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় এমআরআই করাতে হবে। জাকের আলী অনিক কনকাশনে পড়েছেন। তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে।’ 

বাংলাদেশ ‘এ’ দল: আফিফ হোসেন (অধিনায়ক), জাকির আলী, সাদমান ইসলাম, মোহাম্মদ সাইফ হাসান, নাঈম শেখ, মাহমুদুল জয়, ইরফান শুক্কুর, শাহাদাত হোসাইন, নাঈম হাসান, তানভির ইসলাম, রিশাদ হোসাইন, মুশফিক হাসান, খালেদ আহমেদ, তানজিম সাকিব, রিপন মন্ডল।

আরও পড়ুন

×