এনরিকের প্যারিস ছাড়ার গুঞ্জন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৩ | ১৮:০০
শুরুর আগেই যেন শেষের কথা ভাবছেন লুইস এনরিকে। ক’দিন আগে যোগ দিলেন, এখনও মূল লড়াই শুরু হয়নি তার আগেই নাকি পিএসজি ছাড়ার কথা ভাবছেন সাবেক এই বার্সা কোচ। মূলত ফরাসি দৈনিক লা প্যারিসিয়ানে খবর প্রকাশের পরই মন খারাপ হয় এনরিকের।
পত্রিকাটি জানায়, পিএসজির স্পোটিং ডিরেক্টর ক্যাম্পোসকে বাদ দেওয়া হবে। এরপরই এনরিকে নড়েচড়ে বসেন। আসতে না আসতে এমন ছাঁটাই নীতি, কিছুতেই ভালো লাগছে না এনরিকের। তার পর কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে পিএসজির কর্তাদের একের পর এক নাটক।
সব মিলিয়ে পরিস্থিতি মোটেও সুবিধার নয়। সে জন্যই হয়তো নেতিবাচক সিদ্ধান্ত নিতে পারেন এনরিকে। তবে পিএনজি এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছে।
- বিষয় :
- লুইস এনরিকে
- এনরিকে
