ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বিশ্বকাপের আগেই ইডেনে আইসিসির প্রতিনিধি দল

বিশ্বকাপের আগেই ইডেনে আইসিসির প্রতিনিধি দল
×

পরিদর্শনের পর সিএবি কর্তাদের সঙ্গে বৈঠকে বসেন তারা

কলকাতা প্রতিনিধি

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩ | ১৪:৪১ | আপডেট: ০৫ আগস্ট ২০২৩ | ১৪:৪১

বিশ্বকাপের আগে ইডেন পরিদর্শনে আইসিসির প্রতিনিধি দল। মোট ১৮ জনের প্রতিনিধি দল এসেছে ইডেনে। প্রতিনিধি দলের সদস্যরা ক্লাব হাউস, মাঠ, প্রেস বক্স ঘুরে দেখেন। পরিদর্শনের পর তারা বৈঠকে বসেন সিএবি কর্তাদের সঙ্গে।

একদিনের ক্রিকেট বিশ্বকাপে এবার পাঁচটা ম্যাচ হবে ইডেন গার্ডেন্সে। যেখানে হাইভোল্টেজ পাকিস্তানের ম্যাচ রয়েছে। রয়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকার ম্যাচ। ১৯৯৬ সালের পর এই প্রথমবার বিশ্বকাপের কোনও সেমিফাইনাল ম্যাচেরও আয়োজন করা হবে ইডেনে।

জানা গেছে, শনিবার দুপুর ১২টা ২৫ মিনিটে ইডেন গার্ডেন্সে পা রাখে এই প্রতিনিধি দল। দলে ১১ জন আইসিসি-র সদস্য ছিলেন। আর বাকি ৭ জন ছিলেন বিসিসিআই এবং সম্প্রচারকারী সংস্থার সদস্য। দলটি এদিন ইডেনে পা রেখেই ছোট ছোট তিনটে দলে ভাগ হয়ে যায়। একটি দল স্টেডিয়ামের পরিকাঠামো, একটি দল নিরাপত্তা এবং অপর একটি দল আতিথেয়তা একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে। ইডেনে আসার পর আইসিসি পরিদর্শকেরা সিএবি কর্তাদের সঙ্গে একপ্রস্থ বৈঠক সেরে নেন। এই বৈঠকে উপস্থিত ছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ও। 

পরে সাংবাদিকদের সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, বিশ্বকাপের মত বড় ইভেন্টের আগে এটা ছিল আইসিসি প্রতিনিধি দলের একটা রুটিন ভিজিট।

সিএবির এই কর্তার দাবি, আগামী ৩১ আগস্টের মধ্যেই ইডেনের যাবতীয় সংস্কারের কাজ শেষ হয়ে যাবে। আইপিএলের সময় সিএবি কিছুটা হলেও কাজ এগিয়ে রেখেছিলেন। এবার সেই কাজটাই বিশ্বকাপের আগে শেষ করা হচ্ছে। 

আরও পড়ুন

×