ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনা লড়াইয়ে সৌরভ-কোহলিদের ‘টিম মাস্ক ফোর্স’

করোনা লড়াইয়ে সৌরভ-কোহলিদের ‘টিম মাস্ক ফোর্স’
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০২:৪১ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

করোনাভাইরাসের বিপক্ষে লড়াইয়ে ক্রীড়া অঙ্গনের তারকারা বেশ সক্রিয়। নানানভাবে অসহায় লোকজনের পাশে দাঁড়াচ্ছেন তারা। বাংলাদেশ, ভারত, পাকিস্তান কিংবা ইংল্যান্ডের ক্রিকেটাররা এই এক জায়গায় যেন এক। এবার করোনা লড়াইয়ে ভারতের সাবেক বর্তমান ‍পুরুষ দলের ক্রিকেটার এবং নারী দলের ক্রিকেটাররা নিলেন নতুন উদ্যোগ। তারা মাস্ক পরতে উৎসাহিত করার গঠন করেছেন ‘টিম মাস্ক ফোর্স’।

দেশটিতে দ্বিতীয় মেয়াদে চলছে লকডাউন। এই লকডাউনের মধ্যেও প্রয়োজনে লোকজনকে বাইরে বের হতে হচ্ছে। আবার লকডাউন অগ্রাহ্য করার প্রবণতাও দেখা যাচ্ছে। সাধারণ মানুষ বাইরে আসার ক্ষেত্রে সবসময় মাস্ক ব্যবহার করছেন না। তাদের তাই মাস্ক পরতে উৎসাহিত করতে এবার ভিডিও প্রকাশ করেছে বিসিসিআই। নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা প্রকাশ করেছে তারা।

তাতে বাড়ির বাইরে মাস্ক ব্যবহারের বার্তা দিতেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলি, ভারতের পুরুষ দলের অধিনায়ক বিরাট কোহলিসহ শচীন টেন্ডুলকার, রোহিত শর্মা, হরভজন সিং, রাহুল দ্রাবিড়, হরমনপ্রীত সিং, বীরেন্দ্র শেবাগ, নারী দলের মিতালি রাজ, স্মৃতি মান্ধানারা।

কোহলি ওই ভিডিওতে তাদের উদ্যোগে কথা জানিয়ে বলেছেন, ‘জাতীয় দলের অংশ হওয়া গর্বের বিষয়। তবে আজ আমরা আরো বড় টিম তৈরি করতে চলেছি- টিম মাস্ক ফোর্স।’ শচীন মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়ে জানিয়েছেন, ‘জেগে ওঠো ইন্ডিয়া। মাস্ক বানিয়ে এসো মাস্ক ফোর্সের অংশ হয়ে ওঠো। ২০ সেকেন্ড ধরে হাত ধুতে ভুলো না। সামাজিক দূরত্ব বজায় রাখো।’ রোহিতের বার্তা, ‘মাস্ক ফোর্সের অংশ হওয়া খুব সোজা। বাড়িতে বসে কেবল মাস্ক তৈরি করো। যেমনটা আমিও তৈরি করেছি।’

আরও পড়ুন

×