ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

করোনা নেই, লিগ শুরু তুর্কমেনিস্তানে

করোনা নেই, লিগ শুরু তুর্কমেনিস্তানে
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২০ | ০৫:২৬ | আপডেট: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

চলতি বছরের সবচেয়ে বড় ক্রীড়া আয়োজন অলিম্পিক করোনাভাইরাসের ছোবলে এক বছর পিছিয়ে গেছে। আগামী বছরও আয়োজন করা যাবে কি-না তা নিয়ে আছে সংশয়। ইউরো, কোপা আমেরিকা স্থগিত আছে। বন্ধ ইউরোপের শীর্ষ লিগ কবে শুরু হবে তা নিশ্চিত করে কৃতপক্ষ বলতে পারছে না। প্রাণঘাতি করোনাভাইরাসে কাঁপছে পুরো বিশ্ব। তবে করোনা যুদ্ধ জয় করে পুনরায় ফুটবল লিগ শুরু করেছে তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন।

গত মার্চে শুরু হয়েছিল তুর্কমেনিস্তানের ফুটবল লিগ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসকে মহামারী ঘোষনা দিলে চাপে পড়ে নিজেদের লিগ বন্ধ করে দেয় তুর্কমেনিস্তান ফুটবল ফেডারেশন। লিগের মাত্র তিনটি ম্যাচ খেলতে পেরেছিল ক্লাবগুলো। কিন্তু এক মাস লিগ বন্ধ থাকার পর ফুটবল মাঠে নামালো তুর্কমেনিস্তানের ফুটবল লিগ।

আট দলের লিগের চতুর্থ ম্যাচে সোমবার মুখোমুখি হয় গত মৌসুমের চ্যাম্পিয়ন আলতিন আশির ও এবারের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষ দল কোপেতদাগের। তবে বেশি দর্শক ছিল না স্টেডিয়ামে। ২০ হাজার দর্শক ধারনক্ষম তুর্কমেনিস্তানের রাজধানী আশগাভাতে স্টেডিয়ামে ম্যাচটি দেখতে তিনশ' দর্শক উপস্থিত ছিলেন।

তুর্কমেনিস্তানে ফুটবল খুব বেশ জনপ্রিয় নয়। তারপরও দেশটির স্পোর্টস চ্যানেল জনপ্রিয় খেলা হ্যান্ডবল বাদ দিয়ে আলতিন আশির ও কোপেতদাগের ম্যাচ সরাসরি সম্প্রচার করে। ম্যাচটি ১-১ গোলের সমতায় শেষ হয়।

ম্যাচ দেখতে আসা ৬০ বছর বয়সী দর্শক মুরাদ জানান, 'এখানে করোনাভাইরাসের সংক্রমন নেই। তাহলে আমাদের লিগ শুরু হতে দোষ কোথায়?' তিনি মজা করে বলেন, 'খেলাধুলা সকল ভাইরাস মেরে ফেলবে। পছন্দের দল জিতলে অনায়াসেই রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে।'

আরও পড়ুন

×