ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

‘আমরা দেশের জন্য খেলতাম, ভারতীয়রা নিজেদের জন্য’

‘আমরা দেশের জন্য খেলতাম, ভারতীয়রা নিজেদের জন্য’
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২০ | ০৫:১৮

ভারতের ব্যাটসম্যানদের স্বার্থপর বললেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। তার মতে, ভারতের ক্রিকেটাররা নিজেদের ক্যারিয়ারের কথা চিন্তা করে খেলতো। দেশকে জেতানোর কথা চিন্তা করে খেলতো না। আর পাকিস্তানের ক্রিকেটাররা দেশের জন্য খেলত।

পাকিস্তানের সাবেক অধিনায়ক রমিজ রাজার সঙ্গে ইউটিউবে এক ভিডিও আলাপের সময় এমন প্রশ্ন তুলে দিয়েছেন ইনজামাম, ‘আমরা যখন ভারতের বিপক্ষে খেলতাম, কাগজ-কলমে ওদের ব্যাটিং আমাদের চেয়ে শক্তিশালী ছিল। কিন্তু আমাদের ব্যাটসম্যানরা ৩০-৪০ রান করলেও তা দলের জন্য করতো। আর ভারতের কেউ সেঞ্চুরি করলেও তা নিজের জন্য খেলে করতো। দুই দলের মধ্যে এটাই ছিল পার্থক্য।’

১৯৯১ সালে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয় ইনজামামের। পরের বছর ইংল্যান্ড বিশ্বকাপে তরুণ এই ব্যাটসম্যান অসাধারণ খেলেন। আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ২০০৭ সাল। পর্যন্ত। এই সময়ে মোহাম্মদ আজহারউদ্দিন, শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভিএস লক্ষ্মণ, বীরেন্দ্র শেবাগ, যুবরাজ সিংয়ের মতো ব্যাটসম্যানদের বিপক্ষে খেলেছেন ইনজামাম।

ক্যারিয়ারে ১২০ টেস্ট, ৩৭৮ একদিনের ম্যাচ ও এক টি-টোয়েন্টি খেলা ইনজির বক্তব্যের সুর অনুযায়ী শচীন, রাহুল দ্রাবিড় কিংবা লক্ষ্মণের মতো ব্যাটসম্যানরা ছিলেন স্বার্থপর। তারা বড় ইনিংস খেলার কথা চিন্তা করতেন। সেঞ্চুরির মাথায় নিয়ে খেলতেন কিন্তু সেই সেঞ্চুরি কিংবা ইনিংস দলকে জেতাবে কি-না তা ভেবে খেলতেন না। ইনজামামের এই মন্তব্যে এরই মধ্যে বিতর্ক শুরু হয়েছে। ভক্তরা  সমালোচনার তির ছুড়তে শুরু করেছেন। এখন দেখার বিষয় কোন সাবেক কিংবা বর্তমান ভারতীয় ক্রিকেটার ইনজির জবাব দেন কি-না।

আরও পড়ুন

×