ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২৬

ক্রীড়াবিদদের জন্য অপেক্ষাই বড় চ্যালেঞ্জ: শচীন

ক্রীড়াবিদদের জন্য অপেক্ষাই বড় চ্যালেঞ্জ: শচীন
×

ছবি: ফাইল

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২০ | ০২:৫১

করোনা কালেই ৪৭ এ পা দিলেন কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকার। আগেই জানিয়েছেন, এই সংকটের মধ্যে জন্মদিন পালন করবেন না। এতো বছর ধরে অনেক জন্মদিন তিনি পালন করেছেন। দেশের মানুষের ভালোবাসা পেয়েছেন অনেক। এখন তার দেশের জন্য প্রার্থনা করার সময়।  চব্বিশ বছর ধরে ভারতীয় ক্রিকেট দলের চাপ বহন করা কিংবদন্তির আনন্দবাজার পত্রিকাকে এক দীর্ঘ সাক্ষাৎকারে দিয়েছেন আরও অনেক প্রশ্নের উত্তর।

তিনি করোনা যুদ্ধে জয়ের জন্য সকলকে ধৈর্য ধরতে বলেছেন, ‘এটা  সকলের জীবনের অপ্রত্যাশিত অধ্যায়। আমাদের বাবা, ঠাকুরদারাও হয়তো এমন কিছু প্রত্যক্ষ করেননি। গোটা দেশ, পৃথিবী একত্রিত হয়ে লড়ছে করোনাভাইরাসকে হারানোর জন্য। তবে আমাদের ধৈর্য ধরতে হবে।এককাট্টা হয়ে লড়ে যেতে হবে।’

খেলার উপরে দীর্ঘ লকডাউনের প্রভাব নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক শচীন বলেন, শুধু খেলার ওপর নয়, সবকিছুর উপরেই সাংঘাতিক প্রভাব পড়তে চলেছে। ক্রীড়াবিদদের জন্য অপেক্ষা করাটা বড় চ্যালেঞ্জ। কারণ তাদের জীবনটাই অ্যাকশনের।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও ফাঁকা মাঠে হয়তো ম্যাচ আয়োজন করতে হবে। শচীনের মতে, ব্যাপারটা কেমন যেন শোনাচ্ছে। খুবই আশ্চর্যজনক একটা ব্যাপার হবে। দর্শকহীন মাঠে খেলা হলে সেই আবহটাই যে থাকবে না! কিন্তু খেলা মাঠে ফেরাতে হলে অদ্ভুত এই ব্যাপারটাই হয়তো ঘটাতে হবে। এরই মধ্যে আইপিএল, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো আসর ফাঁকা মাঠে আয়োজনের প্রস্তাব উঠেছে।

আরও পড়ুন

×