ভারতকে চারশ’র আগে থামাতে চান হাসান
ছবি- সংগৃহীত
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২১:০৭ | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৫৪
চেন্নাই টেস্টে প্রথমদিনে শুরুতে ভারতকে চাপে ফেলেছিলেন হাসান মাহমুদ। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অপ্রতিরোধ্য জুটিতে আর কোনও উইকেট না হারিয়ে ৩৩৯ রানে দিনশেষ করে ভারত। দিনের খেলা শেষ করে হাসান জানালেন, চারশ রানের আগে ভারতকে অলআউট করার লক্ষ্য তাদের।
প্রথম দিন শেষে গণমাধ্যমে হাসান বলেন, ‘আমার কাছে মনে হচ্ছে যে ৪০০'র আগে আউট করতে পারলে ভালো হবে। তবে এখন উইকেটে ব্যাটিং করা সহজ হয়ে গেছে। এটা ব্যাটিং ফ্রেন্ডলি। চেষ্টা করছি যেন চাপ সৃষ্টি করা যায়। কাল ইনশাআল্লাহ ওটাই করব।’
চার উইকেট নেওয়া হাসান বোলিং নিয়ে আক্ষেপ করলেন, ‘আমার কাছে মনে হয় বোলিংটা আরেকটু ইকনমিক্যাল হতে পারত। আরেকটু গোছানো বোলিং হতে পারত। চেষ্টা করছি যেন আরও ভালো জায়গায় বোলিং করে ব্যাটারদের চাপে রাখা যায়। এখন মোমেন্টামটা ওদের দিকে আছে। চেষ্টা করব যদি আগে আগে উইকেট নিতে পারি, তাহলে মোমেন্টাম আমাদের দিকে আসবে। ওদের চারশ'র আগে আউট করতে পারব।’
- বিষয় :
- বাংলাদেশ-ভারত
- হাসান মাহমুদ
