ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রোহিত-কোহলির উইকেট নিয়ে যা বললেন হাসান

রোহিত-কোহলির উইকেট নিয়ে যা বললেন হাসান
×

ছবি- এএফপি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৪ | ২১:৩৩

চেন্নাই টেস্টে প্রথমদিনে শুরুতে ভারতকে চাপে ফেলেছিলেন হাসান মাহমুদ। ১৪৪ রানে ৬ উইকেট হারানোর পর রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার অপ্রতিরোধ্য জুটিতে আর কোনও উইকেট না হারিয়ে ৩৩৯ রানে দিনশেষ করে ভারত। 

যদিও প্রথম দুই সেশনেই দাপট দেখিয়েছে বাংলাদেশ। বিশেষ করে হাসানের ৪ উইকেট শিকারে প্রথম দিকে ভারতকে চাপে ফেলে বাংলাদেশ। একে একে তিনি ফিরিয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমান গিল, যশস্বী জয়সোয়াল, ঋষভ পন্ত ও লোকেশ রাহুলকে।

ভারতের শীর্ষ চার ব্যাটসম্যানকে আউট করা হাসান কোহলির উইকেট নেওয়ার অনুভূতি নিয়ে বলেছেন, ‘যেকোনো ব্যাটসম্যানের উইকেট নেওয়া আনন্দের বিষয়। তো খুব ভালো লাগছে। এটা তেমন উদ্‌যাপন ছিল না। আমার একটা সাধারণ প্রতিক্রিয়া। সময়ের সেরা ব্যাটসম্যানকে আউট করায় খুশি ছিলাম। যে কারোরই খুশি হওয়া উচিত। যেটা বললাম, আমার পরিকল্পনা খুব সরল ছিল।’

রাওয়ালপিন্ডিতে ৫ উইকেট নেওয়ার সঙ্গে চেন্নাইয়ে ৪ উইকেটের তুলনা করতে চাইলে হাসান সরাসরি কোনো উত্তর দেননি, তবে তিনি বলেন, ‘টেস্ট ম্যাচে উইকেট পাওয়া সবসময় আনন্দের। আমি ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করছি এবং দলকে যতটা সম্ভব সাহায্য করতে চাই।’

আরও পড়ুন

×