ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

বর্ষসেরা কোচ লুইস এনরিকে

বর্ষসেরা কোচ লুইস এনরিকে
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:০৯ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০২৫ | ০২:১২

ছেলেদের ফুটবলে বর্ষসেরা কোচের পুরস্কার ‘ইয়োহান ক্রুইফ ট্রফি’ জিতলেন পিএসজি কোচ লুইস এনরিকে। প্যারিসের থিয়েটার দু শাতলেতে ব্যালন ডি’অরের জমকালো অনুষ্ঠানে হ্যান্সি ফ্লিক, আর্নে স্লট ও অ্যান্টোনিও কন্তেকে পিছনে ফেলে পুরস্কার জিতেছেন তিনি। গত মৌসুমে পিএসজিকে ঐতিহাসিক ট্রেবল জেতানোর স্বীকৃতিই এ সাফল্য।

মার্সেইয়ের বিপক্ষে ম্যাচ থাকায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এনরিকে। তবে ভিডিওবার্তায় ধন্যবাদ জানিয়েছেন সবাইকে। তার হয়ে মঞ্চে ট্রফি গ্রহণ করেছেন ইতালির কিংবদন্তি কোচ ফাবিও কাপেলো।

নারী বিভাগে বর্ষসেরা কোচ হয়েছেন ইংল্যান্ড নারী দলের কোচ সারিনা ভিগম্যান। জাতীয় দলকে টানা দুই ইউরো জেতানোর কৃতিত্বের পুরস্কার হিসেবে তার হাতে ট্রফি তুলে দেন ফাবিও কাপেলো।

আরও পড়ুন

×