ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

রাইজিং স্টার্স ফাইনাল

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ

টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়েছে বাংলাদেশ
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৫ | ২০:২১ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৫ | ২০:২৮

কাতারের দোহায় অনুষ্ঠিত রাইজিং স্টার্স এশিয়া কাপের মেগা ফাইনালে টস জিতেছে বাংলাদেশ 'এ' দল। টস জিতে অধিনায়ক আকবর আলী প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন। ফলে শিরোপা লড়াইয়ে আগে ব্যাটিং করতে নামছে পাকিস্তান শাহিনস।

আজকের ফাইনালটি বাংলাদেশের জন্য শুধু শিরোপা জেতার লড়াইই নয়। আজ ছয় বছর আগের এক আক্ষেপ মোচনের সুযোগও। ২০১৯ সালে ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে এই পাকিস্তানের কাছেই ৭৭ রানে হেরে শিরোপা স্বপ্নভঙ্গ হয়েছিল নাজমুল হোসেন শান্ত ও আফিফ হোসেনদের নিয়ে গড়া বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দলের। টুর্নামেন্টের নাম বদলে এখন ‘রাইজিং স্টার্স’ হলেও প্রতিপক্ষ সেই পাকিস্তানই। এবার আকবর আলীর দলের সামনে সুযোগ সেই হারের মধুর প্রতিশোধ নিয়ে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরার।

শিরোপা নির্ধারণী এই গুরুত্বপূর্ণ ম্যাচে একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। সেমিফাইনালের একাদশ থেকে বাদ পড়েছেন জাওয়াদ আবরার ও অভিজ্ঞ পেসার আবু হায়দার রনি। তাদের জায়গায় ফাইনালে সুযোগ পেয়েছেন পেসার মৃত্যুঞ্জয় চৌধুরী ও স্পিনিং অলরাউন্ডার মাহফুজুর রহমান রাব্বি।

বাংলাদেশ একাদশ: জিসান আলম, হাবিবুর রহমান সোহান, ইয়াসির আলী রাব্বি, আকবর আলী (অধিনায়ক ও উইকেটরক্ষক), রাকিবুল হাসান, মাহিদুল ইসলাম অঙ্কন, এস এম মেহেরব হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, মৃত্যুঞ্জয় চৌধুরী, রিপন মণ্ডল ও আব্দুল গাফফার সাকলাইন।

পাকিস্তান ‘এ’ দল: মাজ সাদাকাত, ইয়াসির খান, মোহাম্মদ ফাইক, ইরফান খান (অধিনায়ক), গাজী ঘুরি, সাদ মাসুদ, আরাফাত মিনহাস, শহীদ আজিজ, আহমেদ দানিয়াল, উবাইদ শাহ এবং সুফিয়ান মুকিম।

আরও পড়ুন

×