ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

টসে জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড

টসে জিতে ফিল্ডিংয়ে ইংল্যান্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ মার্চ ২০২৬ | ১৯:২০

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড। এই মহারণে টস ভাগ্য সহায় হয়েছে সফরকারী ইংল্যান্ডের। টস জিতে ভারতীয় দলকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। তবে টস হারলেও আগে ব্যাটিংয়ের সুযোগ পাওয়ায় বেশ খুশি ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব।

টস জেতার পর ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘উইকেট বেশ ভালো মনে হচ্ছে। আমরা শুরুতে ভালো বোলিং করে লক্ষ্যটা তাড়া করতে চাই। ভারতের অভিজ্ঞতা অনেক বেশি, তাই আমরা কন্ডিশন বুঝে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব। টি-টোয়েন্টি বেশ অনিশ্চয়তার খেলা, তবে আমরা যেভাবে খেলে টিকে আছি, সেটি আমাদের আত্মবিশ্বাস জোগাচ্ছে।’ রেহান আহমেদের জায়গায় ইংল্যান্ড একাদশে সুযোগ পেয়েছেন জেমি ওভারটন।

আগে ব্যাটিং পেয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব বলেন, ‘আমরা টস জিতলে আগে ব্যাটিংই করতাম। মাঠে বেশ বাতাস আছে, তাই ডিউ (শিশির) ফ্যাক্টর খুব একটা প্রভাব ফেলবে বলে মনে হয় না। দলের সবার মেজাজ বেশ ইতিবাচক। আমরা আমাদের ব্র্যান্ডের ক্রিকেটটাই খেলতে চাই। এমন দারুণ উইকেটের জন্য কিউরেটর ও গ্রাউন্ডসম্যানকে কৃতিত্ব দিতেই হয়।’ তিনি আরও জানান, আজ অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামছে স্বাগতিকরা।

ভারত একাদশ: অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন (উইকেটকিপার), ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জাসপ্রিত বুমরাহ 

ইংল্যান্ড একাদশ: ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, জেমি ওভারটন, লিয়াম ডসন, জোফরা আর্চার, আদিল রশিদ।

আরও পড়ুন

×