ঢাকা সোমবার, ১৫ জুন ২০২৬

‘আনন্দের আত্মঘাতী’ গোলে ক্ষমা চাইলেন আয়ারি

‘আনন্দের আত্মঘাতী’ গোলে ক্ষমা চাইলেন আয়ারি
×

তিউনিশয়ার বিপক্ষে গোল করে ইয়াসিন আয়ারির ক্ষমা প্রার্থনা। ছবি: এক্স

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৬ | ১৮:৫৪

সুইডেনের হয়ে তিউনিশিয়ার বিপক্ষে জোড়া গোল করেছেন প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে খেলা ২২ বছর বয়সী মিডফিল্ডার ইয়াসিন আয়ারি। তার দল ৫-১ গোলের বিশাল জয়ে টুর্নামেন্ট শুরু করেছে। অথচ আয়ারির গোল করার কথা ছিল তিউনিশিয়ার হয়ে। এমনকি সেটাও হয়ে যেতে পারতো মাত্র ১৮ বছর বয়সে। 

কারণ ২০২২ বিশ্বকাপে তিউনিশিয়ার হয়ে খেলার সুযোগ এসেছিল আয়ারির সামনে। বিশ্বকাপের ঠিক আগে বাবার দেশের হয়ে তাকে খেলার প্রস্তাব দেওয়া হয়েছিল। সুইডেনের বয়সভিত্তিক দলে খেলে বড় হওয়া এই অ্যাটাকিং মিডফিল্ডার নাকচ করে দিয়েছিলেন তিউনিশিয়া ফুটবল ফেডারেশনের সেই প্রস্তাব। 

অপেক্ষার মিঠা ফলই পেয়েছেন আয়ারি। ম্যাচের ৭ ও ৯৬ মিনিটে গোল করা এই তরুণ প্রথমে ‘সারেন্ডার’ এর ভঙ্গিতে হাত উচিয়ে ধরেন। পরে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করেন তিউনিশ ভক্তদের কাছে। আয়ারির বাবা সুইডিশ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছেলে সুইডেনের হয়ে না খেলায় তার কোন আক্ষেপ নেই। 

তিনি বলেন, ‘আমিও চেয়েছিলাম সে সুইডেনের হয়ে খেলুক। যে দেশ তাকে বড় হতে সহায়তা করেছে, তার যত্ন নিয়েছে, সেখানেই তার খেলা উচিত।’ আয়ারির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিউনিশিয়ার কোচ লামোচিও, ‘আমি তাকে ও তার ভাইকে চিনি। তারা খুব ভালো খেলোয়াড়। তাদের প্রতি আমার পূর্ণ সম্মান আছে। ম্যাচ শেষে শুভকামনাও জানাব।’ 

আরও পড়ুন

×