ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড

এমবাপ্পের পেনাল্টি মিস নিয়ে যা বললেন হালান্ড
×

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৬ | ১১:৪২

২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ফ্রান্স। সেই সাফল্যের কেন্দ্রে আছেন অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। কোয়ার্টার ফাইনালে মরক্কোর বিপক্ষে ২-০ ব্যবধানে জিতে দলকে সেমিফাইনালে তুলেছেন তিনি। একটি গোল করার পাশাপাশি একটি গোলে অ্যাসিস্টও করেছেন। তবে ম্যাচের সবচেয়ে আলোচিত ঘটনা হয়ে উঠেছে তার পেনাল্টি মিস।

এই পেনাল্টি মিসের পেছনে দীর্ঘ অপেক্ষাকে দায়ী করেছেন নরওয়ের তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড। তার মতে, শট নেওয়ার আগে এমবাপ্পেকে অস্বাভাবিক দীর্ঘ সময় অপেক্ষা করানো হয়েছিল। যা যেকোনো ফুটবলারের মনোযোগ নষ্ট করতে পারে।

ম্যাচের প্রথমার্ধে পেনাল্টি পায় ফ্রান্স। কিন্তু মরক্কোর খেলোয়াড়দের সময়ক্ষেপণের কারণে বলের সামনে দাঁড়িয়ে থাকতে হয় এমবাপ্পেকে। প্রায় ৩ মিনিট ১২ সেকেন্ড অপেক্ষার পর নেওয়া শটটি শেষ পর্যন্ত রুখে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনো।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম স্ন্যাপচ্যাটে হালান্ড লেখেন, ‘একটি পেনাল্টি নেওয়ার জন্য কোনো খেলোয়াড়কে প্রায় পাঁচ মিনিট দাঁড় করিয়ে রাখা সত্যিই অনেক বেশি।’

হালান্ড নিজেও একজন নিয়মিত পেনাল্টি টেকার। তার মতে, এত দীর্ঘ বিরতি একজন ফুটবলারের স্বাভাবিক ছন্দ নষ্ট করে দিতে পারে এবং সেটিই এমবাপ্পের পেনাল্টি মিসের অন্যতম কারণ হতে পারে। তবে সেই হতাশা বেশিক্ষণ স্থায়ী হয়নি। দ্বিতীয়ার্ধের ৬০ মিনিটে দুর্দান্ত শটে বুনোকে পরাস্ত করে ফ্রান্সকে এগিয়ে দেন এমবাপ্পে। ছয় মিনিট পর উসমান দেম্বেলের গোলেও অ্যাসিস্ট করেন তিনি। ফলে ২-০ ব্যবধানে জিতে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ফ্রান্স।

এই গোলের মাধ্যমে চলতি বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়িয়েছে ৮। য তাঁকে লিওনেল মেসির সমান সর্বোচ্চ গোলদাতার আসনে বসিয়েছে। পাশাপাশি বিশ্বকাপে মাত্র ২০ ম্যাচে ২০ গোলের অনন্য মাইলফলকও স্পর্শ করেছেন ফরাসি অধিনায়ক।

ম্যাচের শেষ দিকে কিছুটা দুশ্চিন্তায় পড়ে ফরাসি শিবির। ৭৭ মিনিটে ডান গোড়ালিতে আঘাত পেয়ে মাঠ ছাড়েন এমবাপ্পে। যদিও ম্যাচ শেষে তিনি জানিয়েছেন, চোট গুরুতর নয় এবং সেমিফাইনালের আগেই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন।

আরও পড়ুন

×