ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়

স্ট্রেচারে করে মাঠ ছাড়লেন হৃদয়
×
×

ছবি- এএফপি

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬ | ১৫:১৩ | আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ | ১৬:২৩

ক্র্যাম্পের কারণে শেষ পর্যন্ত মাঠ ছাড়তে হলো তাওহীদ হৃদয়কে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ব্যাটিংয়ে ফিরলেও বেশিক্ষণ টিকতে পারেননি বাংলাদেশের এই ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৮৪ বলে ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়েছেন তিনি। হৃদয়ের বিদায়ের পর ক্রিজে নেমেছেন লিটন দাস। অন্য প্রান্তে সেঞ্চুরির অপেক্ষায় থাকা সাদমান ইসলাম অপরাজিত আছেন ৯৪ রানে।

এই মুহুর্তে মিরপুরে আলোকস্বল্পতায় খেলা বন্ধ আছে। এর আগে প্রথম দিনে এখন পর্যন্ত খেলা হয়েছে ৭০ ওভার। সাদমান অপরাজিত ৯৬ রানে। নতুন ব্যাটসম্যান লিটন দাস ৭ রানে অপরাজিত।

সাদমানের সেঞ্চুরির অপেক্ষা নিয়ে চা বিরতিতে বাংলাদেশ

মিরপুর টেস্টের দ্বিতীয় সেশনটাও বাংলাদেশের। এই সেশনে বাংলাদেশ শান্তর উইকেট হারিয়েছে। এরপর সাদমান ও হৃদয় মিলে জুটিতে করেছেন ৬৭ রান। সাদমান অপরাজিত ৭৯ রানে, হৃদয় অপরাজিত ৩৬ রানে। ৫৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ তিন উইকেটে ১৭৭ রান।

সাদমান-হৃদয়ের ব্যাটে দেড়শ’ পার বাংলাদেশের

সাদমান ইসলাম ও তাওহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ। ধীরগতিতে হলেও উইকেটে থিতু হয়ে বড় ইনিংসের পথে এগোচ্ছেন সাদমান। অন্য প্রান্তে তুলনামূলক দ্রুত রান তুলছেন হৃদয়। ৫৭ ওভার শেষে ৩ উইকেটে ১৭১ রান তুলেছে স্বাগতিকরা। সাদমান অপরাজিত আছেন ৭৬ রানে। হৃদয় ব্যাট করছেন ৩৩ রানে। এই জুটিতে বড় সংগ্রহের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

সাদমানের ফিফটির পর ফিরলেন শান্ত

সুইপ খেলতে গিয়ে এলবিডব্লিউ হয়ে ফিরলেন নাজমুল হোসেন শান্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে ৪২ বলে ১৯ রান করে আউট হন বাংলাদেশ অধিনায়ক। জোমেল ওয়ারিকানের বলে আম্পায়ার প্রথমে সাড়া না দিলেও রিভিউ নেয় ওয়েস্ট ইন্ডিজ। রিপ্লেতে দেখা যায়, বল প্যাডে লাগার পর স্টাম্পে আঘাত করত। ৩৫.৩ ওভারে শান্তর বিদায়ে বাংলাদেশ চতুর্থ উইকেট হারায়। ক্রিজে এসেছেন তাওহিদ হৃদয়।

সাদমানের ফিফটি, শতরান ছাড়াল বাংলাদেশ

শুরুতে রান পেতে কিছুটা সময় লাগলেও ক্রিজে থিতু হওয়ার পর সাবলীল হয়ে উঠেছেন সাদমান ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে তুলে নিয়েছেন ক্যারিয়ারের দশম টেস্ট অর্ধশতক। দলীয় সংগ্রহও একশ ছাড়িয়েছে বাংলাদেশের। ৩৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১০৯ রান। সাদমান ৫১ ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ১৯ রানে ব্যাট করছেন।

প্রথম সেশনে ২ উইকেটে ৯৬ রান বাংলাদেশের

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুতেই তানজিদ হাসানকে হারায় বাংলাদেশ। এরপর সাদমান ইসলাম ও মুমিনুল হকের ৫৯ রানের জুটি সামাল দেয় প্রাথমিক ধাক্কা। মুমিনুল ২৮ রান করে ফিরলেও লাঞ্চে ৪০ রানে অপরাজিত ছিলেন সাদমান। তার সঙ্গে ১২ রানে ব্যাট করছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। প্রথম সেশনে ২৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৯৬ রান। চোটের কারণে এই টেস্টে খেলছেন না মুশফিকুর রহিম, তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন তাওহিদ হৃদয়।

আরও পড়ুন

×