ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

ইনিংস হার এড়াতে পারল না পাকিস্তান

ইনিংস হার এড়াতে পারল না পাকিস্তান
×

ছবি: এএফপি

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ ডিসেম্বর ২০১৯ | ০৪:৪৩

অ্যাডিলেড ওভাল অস্ট্রেলিয়ার কাছে বিশেষ এক স্টেডিয়াম। এই মাঠে খেলতে আসলে ডেভিড ওয়ার্নারদের মনে পড়ে যায় ফিল হিউজের কথা। এই স্টেডিয়ামে আসলে ওয়ার্নাররা মনে করেন ফিল হিউজের নাম। ডেভিড ওয়ার্নার ক্যারিয়ারের প্রথম ট্রিপল সেঞ্চুরি করেও তাকে স্মরণ করেছেন। অন্য সময়ও করেন। ওয়ার্নারের ট্রিপলের দিন ছিল সতীর্থ-বন্ধুর জন্মদিন। সেটা ওয়ার্নার ভোলেন কী করে। তিনি তাই তিন অঙ্ক ছুঁয়ে আকাশের দিকে তাকিয়ে ছিলেন।

ওভালে পাকিস্তানকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ইনিংস ও ৪৮ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। প্রথমে টেস্টে সেঞ্চুরির পর দ্বিতীয় টেস্টে ট্রিপল সেঞ্চুরি তুলে নিয়ে ম্যাচ সেরা ও সিরিজ সেরা হওয়া ওয়ার্নার তাই বলেন কথাগুলো। তার ব্যাটে ভর করে দুর্দান্ত দু্ই জয় পেয়েছে স্বাগতিকরা। ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সর্বোচ্চ টানা ১৪ ম্যাচে তুলে নিয়েছে জয়।

অ্যাডিলেডে প্রথমে ব্যাট করে ওয়ার্নারের ৩৩৫ এবং মার্নাস ল্যাবুশানের ১৬৫ রানে ভর করে ৩ উইকেটে ৫৮৯ রান তুলে ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া। ব্যাট করতে নেমে ধসে পড়ে পাকিস্তান। হারায় ১৯৪ রানে ৮ উইকেট। পরে ইয়াসির শাহ ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ৩০২ রান পায় পাকিস্তান। তিনি খেলেন ১১৩ রানের ইনিংস। ফলোঅনে পড়ে পাকিস্তান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে মাত্র ২৩৯ রানে থামে পাকিস্তান। হারে ইনিংস ব্যবধানে।

প্রথম ইনিংসে দৃড়তা দেখানো পাকিস্তান দ্বিতীয় ইনিংসে অজিদের ব্যাটিংয়ে পাঠাবে এমনই মনে হয়েছিল। কিন্তু নাথান লায়ন পাঁচ উইকেট নিয়ে তাদের ধসিয়ে দেয়। ওয়ার্নার তাই খুশি। প্রথম ইনিংসে দীর্ঘক্ষণ ব্যাটিং করে, ২১ কিলোমিটার দৌড়ে রান নিয়ে তিনি ক্লান্ত ছিলেন। দ্বিতীয় ইনিংসে তাই ব্যাট করতে না হওয়ায় তিনি খুশি বলে জানান।

এই হারে ১৯৯৯ সাল থেকে অস্ট্রেলিয়ায় খেলা পাঁচ সিরিজেই ধবলধোলাই হয়েছে পাকিস্তান। এছাড়া প্রতিপক্ষের মাঠে খেলা শেষ ছয়টি টেস্টেই হেরেছে তারা। এর মধ্যে তিনটিতেই ইনিংস পরাজয় মেনে নিয়েছে। হারের কারণ হিসেবে পাকিস্তান অধিনায়ক আজহার আলী মনে করেন, তাদের বোলিং ভালো হয়নি। ফিল্ডিং হয়েছে খারাপ। তবে ইয়াসির শাহ লড়াই করেছেন। পাকিস্তান সফরে বাবর আজম প্রাপ্তি বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

×