ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এসএ গেমস: প্রিয়ার হাত ধরে তৃতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ

এসএ গেমস: প্রিয়ার হাত ধরে তৃতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০০:৪১ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০০:৫৪

এসএ গেমসের ১৩তম আসরে নারী অ্যাথলেট মারজান আক্তার প্রিয়ার হাত ধরে তৃতীয় স্বর্ণ জিতল বাংলাদেশ। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণি কুমিতে (কারাতে) স্বর্ণ জেতেন তিনি। পাকিস্তানি প্রতিপক্ষ কৌসরা সানাকে ৪-৩ পয়েন্টে হারান প্রিয়া।

এর আগে সকালে কারাতের পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন স্বর্ণ এবং কারাতের ৬৭ কেজি ওজন শ্রেণিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফেরদৌস রুপা জিতেছেন। 

 সোমবার এসএ গেমসের এ আসরে বাংলাদেশকে প্র্রথম স্বর্ণ এনে দেন দিপু চাকমা। তায়কোয়ান্দোতে স্বর্ণ জেতেন তিনি।

আরও পড়ুন

×