ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এক সকালে ৩ স্বর্ণ বাংলাদেশের, এবার জয়ী অন্তরা

এক সকালে ৩ স্বর্ণ বাংলাদেশের, এবার জয়ী অন্তরা
×

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৩৩ | আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০১:৪২

এসএ গেমসের ১৩তম আসরে আরও একটি স্বর্ণপদক জিতল বাংলাদেশ। মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সেরা হয়েছেন হুমায়রা আক্তার অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন বাংলাদেশি এই অ্যাথলেট।

 এবারের এসএ গেমসে এটি বাংলাদেশের চতুর্থ স্বর্ণপদক। অন্তরার আগে মঙ্গলবার কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজান আক্তার প্রিয়া এবং পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে আল আমিন স্বর্ণ জিতেছেন। এছাড়া সোমবার তায়কোয়ান্দোতে স্বর্ণ জেতেন দিপু চাকমা।

আরও পড়ুন

×