এসএ গেমসে শ্রীলংকাকে হারাল সালমারা
ছবি: ফাইল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ ডিসেম্বর ২০১৯ | ০২:৫৮
এমএস গেমসের নারী ক্রিকেটে সোমবার প্রথম ম্যাচে মালদ্বীপকে মাত্র ১৬ রানে অলআউট করে ১০ উইকেটে জিতেছে নেপাল। দ্বিতীয় ম্যাচে মঙ্গলবার শ্রীলংকা নারী দলের বিপক্ষে জয় পেয়েছেন সালমা খাতুন-সানজিদা ইসলামরা।
টস জিতে বাংলাদেশ নারী দল প্রথমে শ্রীলংকাকে ব্যাটিংয়ে পাঠায়। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে শ্রীলংকা তোলে ১২২ রান। জবাবে ৯ বল থাকতে ৭ উইকেটের বড় জয় তুলে নেয় বাংলাদেশ নারী ক্রিকেট দল।
শ্রীলংকার হয়ে ওপেনার উমিশা থিমাসিনি খেলেন ৫৬ রানের ইনিংস। তিনে নামা অধিনায়ক হারশিদা মাধবি করেন ৩৩ রান। বাংলাদেশের হয়ে ৪ ওভারে ৩২ রান খরচা করে ৪ উইকেট নেন নাহিদা আক্তার।
শ্রীলংকার রানের জবাবে ওপেনার আয়েশা রহমান ২৯ রান করেন। তিনে নামা সানজিদা খাতুন খেলেন হার না মানা ৫১ রানের ইনিংস। তার সঙ্গে ফারজানা হক ২৩ রান করে দলের বড় জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। বুধবার নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল।
- বিষয় :
- খেলা
- ক্রিকেট
- এসএস গেমস
- বাংলাদেশ-শ্রীলংকা নারী