ঢাকা শনিবার, ২০ জুন ২০২৬

ইন্টারের বিপক্ষে বিশ্রামে মেসি

ইন্টারের বিপক্ষে বিশ্রামে মেসি
×

ছবি: মার্কা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০১:৫৭ | আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯ | ০২:০৩

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় জায়গা নিশ্চিত হয়ে গেছে বার্সেলোনার। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত। ইন্টার মিলানের বিপক্ষে তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে লিওনেল মেসি-উসমান ডেম্বেলেকে বিশ্রাম দিয়েছেন বার্সা কোচ এরনেস্তো ভালভার্দে।

মেসি এই সময়ে স্পেনেই থাকবেন। শুধু মেসি নয় বার্সার দলে নেই সার্জিও রর্বাতো এবং জেরার্ড পিকে। এছাড়া আর্থার মেলো, জর্ডি আলবা এবং নেলসন সেমেদোকেও বিশ্রাম দিয়েছেন বার্সা কোচ।

মেসিকে না খেলানোয় প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে বার্সা কোচ ভালভার্দেকে। তিনি জানিয়ে দিয়েছেন, বার্সা এই প্রথম মেসিকে ছাড়া খেলছে না। এছাড়া মেসির খেলা না খেলা দলের অভ্যন্তরীণ ব্যাপার। এগুলো দলের ভেতরেই থাকবে।'

ইন্টার মিলানের বিপক্ষে তাই লুইস সুয়ারেজ এবং অ্যান্তোনিও গ্রিজম্যানকে আক্রমণের দায়িত্ব নিতে হবে। এছাড়া তরুণ আনসু ফাতি এ ম্যাচেও শুরুর একাদশে জায়গা পেতে পারেন। আক্রমণে তিনি যোগ করতে পারেন বাড়তি শক্তি।

মেসি-আর্থার মেলোরা না থাকায় শেষ ষোলোয় যাওয়ার একটা বড় সুযোগ পেয়ে গেছে ইতালির জায়ান্ট ইন্টার মিলান। গ্রুপ 'এফ' এ তাদের গ্রুপে আছে বরুসিয়া ডর্টমুন্ড। তারাও শেষ ষোলোর দৌড়ে আছে। ইন্টারের সমান সাত পয়েন্ট তাদেরও। শুধু গোল ব্যবধানে পিছিয়ে আছে।

তবে ইন্টার যদি বার্সার বিপক্ষে হেরে যায় এবং ডর্টমুন্ড শেষ ম্যাচে গ্রুপ পর্বে কোন জয় না পাওয়া সালভিয়া প্রাগের বিপক্ষে জয় কিংবা ড্র করতে পারে তবে শেষ ষোলোয় চলে যাবে তারা। ওদিকে ঘরের মাঠে বার্সাকে হারিয়ে কিংবা রুখে দিয়ে শেষ ষোলোয় যাওয়ার চ্যালেঞ্জ নিতেই পারে অ্যান্তোনিও কন্তের দল।

আরও পড়ুন

×