ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

এল ক্লাসিকোর রেফারি নিয়ে অসন্তোষ রিয়ালের

এল ক্লাসিকোর রেফারি নিয়ে অসন্তোষ রিয়ালের
×

মার্কার দেওয়া এল ক্লাসিকোর ফাইল ছবি।

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০১৯ | ০২:৪৩

এল ক্লাসিকোর প্রথম সূচি নির্ধারিত সময়ে হয়নি। কাতালানদের আন্দোলনের কারণে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আয়োজন করা যায়নি ম্যাচটি। আগামী ১৮ ডিসেম্বর মাঠে গড়াবে মৌসুমের প্রথম এল ক্লাসিকো। কিন্তু ওই ম্যাচের রেফারি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

আলেজান্দ্রো জোসে হার্নান্দেজ হার্নান্দেজ ক্যাম্প ন্যুতে মৌসুমের প্রথম এল ক্লাসিকোর রেফারির দায়িত্ব পালন করবেন। এই রেফারি আগেও এল ক্লাসিকোয় দায়িত্ব পালন করেছেন। সঙ্গে ছড়িয়েছেন বিতর্কও। এর আগে ক্লাসিকোয় গ্যারেথ বেলের এক গোল বাতিল করে দেন তিনি। রোনালদোকে বঞ্চিত করেন পেনাল্টি থেকে। এছাড়া সের্গিও রামোসকে লাল কার্ড দেখিয়ে মাঠ ছাড়া করেন।

মৌসুমের প্রথম এল ক্লাসিকো মাঠে গড়াবে। জিনেদিন জিদান রিয়ালের ডাগ আউটে ফিরেছেন। ওদিকে মৌসুমে পয়েন্ট টেবিলের লাড়াইও জমে উঠেছে। এমন ম্যাচে পিছিয়ে পড়তে চাইবে না কোন দল। সঙ্গে গৌরবের লড়াইও আছে। রিয়াল মাদ্রিদ তাই স্প্যানিশ লিগের সবচেয়ে বড় এই ম্যাচের রেফারি নিয়ে উদ্বিগ্ন।

ওদিকে শুধু মাঠ রেফারি নয়। ভিডিও অ্যাসিস্যান্ট রেফারির দায়িত্বে যিনি থাকবেন তাকেও পছন্দ নয় রিয়ালের। ভিএআরের দায়িত্বে থাকবেন রিকার্ডো ডি বারভাস বেনগোয়েক্সা।

তিনি ২০১৭ সালের সুপার কোপার প্রথম লেগে রোনালদোকে লাল কার্ড দেখান। সেই লাল কার্ড নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল। সাবেক রিয়াল তারকা লাল কার্ড মেনে নিতে না পেরে রেফারিকে আলতো করে ধাক্কা দিয়ে বসেন। ওই ভুলে পাঁচ ম্যাচের নিষেধাজ্ঞা পেতে হয় রোনালদোকে। এল ক্লাসিকোর আগে বার্সা ২৯ ঘণ্টা বেশি বিশ্রাম পাচ্ছে। এ নিয়েও অসন্তোষ প্রকাশ করেছিল লস ব্লাঙ্কোসরা।

আরও পড়ুন

×