ঢাকা রোববার, ২১ জুন ২০২৬

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরি ফ্লেচারের

বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরি ফ্লেচারের
×

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৫ | আপডেট: ২১ ডিসেম্বর ২০১৯ | ০৩:৩৬

বঙ্গবন্ধু বিপিএলে পয়েন্ট টেবিলে তলানিতে পড়ে আছে সিলেট থান্ডার্স। এখনও জয়ের দেখা পায়নি তারা। ব্যাটিং-বোলিংয়ে এক সঙ্গে জ্বলে উঠতে পারেনি। তবে শনিবার বিপিএলের চট্টগ্রাম পর্বে দুর্দান্ত ব্যাটিং করে জয়ের পথ তৈরি করে দিয়েছেন সিলেটের আন্দ্রে ফ্লেচার এবং জনসন চার্লস। তাদের ব্যাটিং দেখে মনে হয়েছে সিলেট নয় খেলছে ওয়েস্ট ইন্ডিজ।

বিপিএলের সপ্তম পর্ব এবং বঙ্গবন্ধু বিপিএলের প্রথম সেঞ্চুরি তুলে নিয়েছেন আন্দ্রে ফ্লেচার। তার সঙ্গে আরেক ওয়েস্ট ইন্ডিজ তারকা জনসন চার্লস খেলেছেন সেঞ্চুরি ছুঁইছুঁই ইনিংস। সিলেট তুলেছে বিপিএলের চতুর্থ সর্বোচ্চ ২২৭ রান। এ নিয়ে বিপিএলের সর্বোচ্চ ছয় সংগ্রহের পাঁচটিই এসেছে এবারের আসরে চট্টগ্রাম থেকে। রান প্রসবা চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট যেন বঙ্গবন্ধু বিপিএল জমিয়ে তুলেছে।

টস জিতে খুলনা টাইগার্স এ ম্যাচে সিলেটকে ব্যাটিংয়ে পাঠায়। ফ্রাইলিংক শুরুতেই তুলে নেন উইকেট। এরপর দুই ওয়েস্ট ইন্ডিজ তারকা ফ্লেচার এবং চার্লস ঝড় শুরু করেন। তারা দ্বিতীয় উইকেট জুটিতে ১৬১ রান যোগ করেন। দুটি টি-২০ বিশ্বকাপ জেতা চার্লস ৩৮ বলে পাঁচ ছক্কা ও ১১ চারে ৯০ রান করে আউট হন। তার স্ট্রাইক রেট ২৩৬.৮৪। তিনি ফিরে গেলেও থামেনি ফ্লেচারের ব্যাট। এই ক্যারিবিও করেন ৫৭ বলে ১০৩ রান। তার ব্যাট থেকেও জনসনের সমান পাঁচটি ছক্কা ও ১১টি চার মারেন।

আরও পড়ুন

×